বিশ্বকাপের মাঝেই ইস্তফা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: চলতি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স শ্রীলঙ্কার। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছেন কুশল মেন্ডিজরা। সোমবার বাংলাদেশের কাছে হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপের আসর থেকে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের দায় নিয়ে শনিবার আচমকাই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি’সিলভা। যদিও ইস্তফা নিয়ে মুখ খোলেননি এসএলসি সচিব।

দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন ফার্নান্দোর সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের ঝামেলা চলছিল। মূলত আর্থিক বিষয় নিয়েই ঝামেলার সূত্রপাত। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হতশ্রী পারফরম্যান্সের পরেই ক্রিকেট বোর্ড কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ফার্নান্দো। রাখঢাক না রেখেই শুক্রবার বোর্ড কর্তাদের ইস্তফার দাবি করে তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে। ওই জঘন্য পারফরম্যান্সের দায়িত্ব এড়াতে পারেন না ক্রিকেট বোর্ডের কর্তারা। পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’

ক্রীড়ামন্ত্রীর ওই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ইস্তফা দিলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সচিব। সূত্রের খবর, কুশল মেন্ডিজরা শেষ চারে উঠতে না পারলে ক্রিকেট বোর্ডের আরও কয়েকজন আধিকারিক ইস্তফা দেবেন। ইতিমধ্যেই ভারতের কাছে লজ্জাজনক হারের কারণ জানতে চেয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের নির্বাচক ও প্রধান কোচ-সহ কোচিং স্টাফদের শোকজ নোটিশ ধরিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়