একমাস ধরে পাঠদান বন্ধ কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে

Share:

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: সরকারের তরফে মহার্ঘ ভাতা মেলে না। সেই ভাতা ৩০ শতাংশ হারে দেওয়া এবং একাধিক দাবিতে প্রায় একমাস ধরে পাঠদান বন্ধ রেখেছেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা। কলেজে গেলে পড়ুয়াদের ফিরিয়ে দিচ্ছেন তাঁরাই। বহু চেষ্টাতেও শিক্ষকদের পাঠদানে রাজি কলেজ কর্তৃপক্ষ করাতে পারেননি। শেষমেশ অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

কোলাঘাট(Kolaghat) ইঞ্জিনিয়ারিং কলেজটি ‘বিদ্যাসাগর সোসাইটি ফর ইন্টিগ্রেটেড লার্নিং’ দ্বারা পরিচালিত। নিয়ম অনুযায়ী রাজ্যের বিদ্যুৎমন্ত্রী এই সোসাইটির চেয়ারম্যান। কলেজে ভর্তি হতে গেলে কলেজে বর্তমানে ১৩০০-এরও বেশি পড়ুয়াদের মোটা অঙ্কের বেতন দিতে হয়ে এই কলেজে।অপসারণ এবং কলেজের নতুন গভর্নিং বডি গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলেজের অধিকাংশ শিক্ষক এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। কিন্তু দাবি পূরণ না হওয়ায় দুর্গাপূজার অর্থাৎ ২২শে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর ১৫ দিন আগে থেকে পাঠদান বন্ধ করে দেন তাঁরা। যে কয়েকজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, তাঁদেরও ক্লাস বন্ধ করে দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। পুজোর পরও সেই অচলাবস্থা জারি রয়েছে।

কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত ডিরেক্টর (Director)শৈবাল কুমার প্রধান বলেন, “মূলত তিনটি দাবি নিয়ে কলেজের অধিকাংশ শিক্ষক ক্লাস বন্ধ রেখেছেন। ওঁদের বলেছিলাম পঠনপাঠন চালু রাখতে। কিন্তু তাঁরা তাঁদের দাবিতে অনড়। কয়েকজন শিক্ষক ক্লাস নিতে চাইলেও বিক্ষুব্ধরা ক্লাস নিতে দিচ্ছেন না। এই কলেজ যে সোসাইটির মাধ্যমে পরিচালিত হয় পদাধিকার বলে সেই সোসাইটির চেয়ারম্যান বিদ্যুৎমন্ত্রী(Power Minister) অরূপ বিশ্বাস। আমি ওঁনার দফতরেও আবেদন জানিয়েছি কলেজ সচল করার ব্যাপারে পদক্ষেপ করতে।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের