টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের

Share:

 নিজস্ব প্রতিনিধি: সেয়ানে-সেয়ানে টক্কর। আজ রবিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোনও দলই আগের ম্যাচের টিমে পরিবর্তন আনেনি। দর্শকরা মাঠে ভিড় জমিয়েছেন বিরাট কোহলির শতরানের ‘রেকর্ড’ গড়ার মহালগ্নের সাক্ষী থাকতে। ৩৬ বছরে পা রাখার দিনে কিং কোহলি একদিনে শতরানের নিরিখে মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকরকে ছুঁতে পারেন কিনা, তাই লাখ টাকার প্রশ্ন।

চলতি বিশ্বকাপে সাত ম্যাচে টানা জয় পেয়েছেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াই হল একমাত্র দল, যে দল অপরাজিত। অন্যদিকে সাতটি ম্যাচ খেলের ছয়টিতেই জয় হাসিল করেছে দক্ষিণ আফ্রিকা। শুধুমাত্র নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছে। পয়েন্টের নিরিখে দুই দলই সেমিফাইনালে পৌঁছেছে। আজ রবিবারে দুই দলের ম্যাচ হচ্ছে কার্যত গ্রুপ শীর্ষে থাকার লড়াই। রোহিতরা জিতলে এক নম্বর দল হবে ভারত। অন্যদিকে প্রোটিয়ারা জিতলে শীর্ষ স্থানে পৌঁছে যাবে। দুই দলের ব্যাটার এবং বোলাররা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করে দিয়েছেন। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার থেকে শুরু করে কে এল রাহুলরা ব্যাট হাতে জ্বলে উঠেছেন। বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরারা। উল্টোদিকে চলতি বিশ্বকাপে চারটি শতরান করে সর্বাধিক রানকারী ব্যাটসম্যানের কুর্সিতে বসে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। পাশাপাশি আইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেনরাও ব্যাট হাতে দাপট দেখিয়ে চলেছেন। পাশাপাশি বল হাতে বিপক্ষের ব্যাটিং লাইন আপকে তছনছ করে চলেছেন মার্কো জানসেন, কাসিগো রাবাডা, কেশব মহারাজরা।

আজকের ‘মহাযুদ্ধে’ দুই দলের হয়ে মাঠে কারা-কারা থাকছেন, একবার দেখে নেওয়া যাক-

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাশি ভ্যসন ডার ডুসেন, আইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি ও তাবরেজ শামসি।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো