আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ দূষণ, দিল্লিতে সরকারি-বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় যত গড়াচ্ছে ততই রাজধানীতে ভয়াবহ হয়ে উঠছে বায়ুদূষণ। একাধিক জায়গায় বাতাসের গুণগত মান ভয়ঙ্কর হয়ে উঠেছে। একাধিক স্থানে এয়ার কোয়ালিটি ইনডেক্স সাড়ে চারশোর গণ্ডি পার করেছে। পরিস্থিতি বিবেচনা করে সরকারি ও বেসরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন রাজধানী দিল্লি-সহ এনসিআর এলাকায় গ্রেপ-র নিয়ম চালু করেছে। ফলে একাধিক বিধি নিষেধ কার্যকর করা হয়েছে।

রাজধানী-সহ এনসিআর এলাকায় আপাতত নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজেল চালিত লরি ও চার চাকার গাড়ির প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি পণ্য পরিষেবার সঙ্গে জড়িত নয়, এমন কোনও পণ্যবাহী গাড়ি আপাতত রাজধানীতে ঢুকতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকালেই দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি জানিয়েছিলেন, দূষণের কারণে আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় যে সব স্কুলে, সেখানে অনলাইন ক্লাস চালুরও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতি বছরই শীতের মরসুমের শুরুতে রাজধানীর বায়ুদূষণ সহনশীলতার বাইরে চলে যায়। কিন্তু চলতি বছরে পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোন্ও অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে।  গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির চরম অবনতি হয়েছে।  আনন্দ বিহার, বাওয়ানা, দ্বারকা সেক্টর, বুবারি ক্রসিং, মুন্ডকা, নজফগড়, সাদিপুর, ওয়াজিরপুর, রোহিনী, আর কে পুরমে একিউআই ৪০০ থেকে ৪৫০-এর সীমা ছাড়িয়ে গিয়েছে। খড় পোড়ানো এবং প্রতিকুল আবহাওয়ার সাঁড়াশি চাপে পরিস্থিতি ভয়াবহ উঠছে। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক বার্তা জারি করে বলেছেন, ‘আগামী দু’সপ্তাহে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ