জন্মদিনে নিজেকে শতরান উপহার! বিরাটকে ঘরে বসেই আদরে ভরালেন অনুষ্কার

ভক্তদের উপহার দিলেন চমৎকার। এবার বিশ্ব কাপের শুরু থেকেই যেন এলাহি উত্তেজনা নিয়ে খেলতে নামছেন ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ নভেম্বর, ইতিহাস সাক্ষী থাকল গোটা কলকাতা। ইডেন গার্ডেন্স, কলকাতা। ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নেমে একেবারে ইতিহাস রচনা করলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। যেন সকাল থেকে ভক্তদের শুভেচ্ছায় ভেসে বাড়তি এনার্জি নিয়ে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। আর সেই ফল হাতেনাতে পেলেন ক্রিকেট তারকা। ভক্তদের উপহার দিলেন চমৎকার। এবার বিশ্ব কাপের শুরু থেকেই যেন এলাহি উত্তেজনা নিয়ে খেলতে নামছেন ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে একেবারে গো হারান হারাল ভারত। 

জেতার আশা যেন প্রথম থেকেই। আর সেই আশা আরও উস্কে দিচ্ছে যেন বিরাটের চমৎকার পারফরম্যান্স। তার উপর বিরাটের আবার আজকে ৩৫ তম জন্মদিন। আর নিজের জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে যেন নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং পান ভারতীয় টিম। তবে প্রতিবার খেলার শেষে গ্যালারির দিকে নজর যায় বিরাটের। তবে এবার আর তা হলো না। কানায় কানায় ভর্তি ইডেনের গ্যালারিতে আজ নেই স্ত্রী অনুষ্কা। উঠছে তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সির গুজব।

তাই হয়তো আসতে পারেননি স্বামীর খেলায়। চিয়ারলিডার হতেও পারেননি। কিন্তু শতরানের পরে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতাই তার প্রমাণ। সেখানেই এল শুভেচ্ছাবার্তা। বিরাটের শতরান করার মুহূর্তের ছবি দিয়ে অনুষ্কা লিখলেন, ‘‘নিজের জন্মদিনে নিজেকে নিজের উপহার!’’

চলতি বছরে বিশ্বকাপে একাধিকবার শতরানের কাছাকাছি গিয়েও সেই মাইলফলক ছুঁতে পারেননি বিরাট। কিন্তু এবার সব রেকর্ড ভাঙলেন বিরাট। পাশাপাশি, সচিনের নজির স্পর্শ করলেন। আর সেই মাইলফলক স্পর্শ করলেন কলকাতা থেকেই। ১১৯তম বলে ১০০ স্পর্শ করতেই বিরাটকে অভিবাদন জানালেন কলকাতা ক্রিকেটপ্রেমীরা।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক