মেন্ডিজদের জঘন্য পারফরম্যান্স, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আজ সোমবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। তার আগেই চলতি বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সমস্ত আধিকারিকদের বরখাস্ত করলেন ক্রীড়ামন্ত্রী রোশান রণসিঙ্ঘে। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন দায়িত্ব তুলে দেওয়া হল ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গার হাতে। সাত সদস্যের নয়া কমিটিতে দেশটির সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতির পাশাপাশি ক্রিকেট বোর্ডের এক প্রাক্তন সভাপতি রয়েছেন।

চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। বাকি পাঁচটা ম্যাচে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছেন কুশল মেন্ডিজরা। তার মধ্যে ভারতের কাছে লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছিল লঙ্কান লায়নদের। মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। ওই জঘন্য হারের পরেই দলের নির্বাচকমণ্ডলী থেকে শুরু করে প্রধান কোচ ও কোচিং স্টাফদের শোকজ নোটিশ ধরিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

যদিও বোর্ডের ওই পদক্ষেপে খুশি হননি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রণসিঙ্ঘে। গত শুক্রবার তিনি রাখঢাক না রেখেই বলেছিলেন, ‘বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।’ ক্রীড়ামন্ত্রীর ওই মন্তব্যের পরেই গত শনিবার ইস্তফা দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি’সিলিভা। যদিও বোর্ডের বাকি কর্তারা সেই পথে হাঁটেননি। শেষ পর্যন্ত গোটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল রণিল বিক্রিমসিঙ্ঘে সরকার।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার