খাস কলকাতায় ক্রিকেট জুয়া, গ্রেফতার ৫

রবি সন্ধ্যায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল ৫জন ক্রিকেট জুয়ার আয়োজক। এদের সোমবার আদালতে তোলা হচ্ছে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায়(Kolkata) জাঁকিয়ে বসছে ক্রিকেট জুয়ার(Cricket Betting) আসর। শহরের বুকে একের পর এক জুয়ার আয়োজকরা ধরা পড়ছেন পুলিশের জালে। রবিবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বসেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলার আসর। সেইদিনেই কলকাতা পুলিশের(Police) হাতে গ্রেফতার(Arrest) হল ৫জন ক্রিকেট জুয়ার আয়োজক(Gamblers)। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ রবি সন্ধ্যায় শহরের ৩টি পৃথক পৃথক এলাকায় হানা দেয়। এই ৩টি এলাকা হল গিরিশ পার্ক, গোলবাড়ি এবং ফুলবাগান। এই ৫জনই একে অপরকে চেনেন এবং Skyfair ও Skyexchange’র মাধ্যমে জুয়া চক্র চালাতেন বলে পুলিশ জানতে পেরেছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, রবি সন্ধ্যায় পুলিশ প্রথমে গিরীশ পার্ক এলাকায় Cafe Valentino নামের একটি ক্যাফেতে হানা দেয়। সেখান থেকে অভিষেক জয়সওয়াল নামের ২৮ বছরের এক তরুণকে গ্রেফতার করেন তাঁরা। অভিষেককে জেরা করে আরও দু’জনের নাম জানতে পারে পুলিশ। এই দুইজন হল অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মা। তাঁদের বাড়ি শহরের গোলবাড়ি এলাকায়। সেই এলাকারই একটি পানশালা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ওই একই সময়ে ফুলবাগানের একটি ফ্ল্যাটেও হানা দেয় পুলিশ। সেখান থেকে কেশব প্রসাদ মুন্দ্রা ও কালু সাউ নামের দু’জনকে গ্রেফতার করা হয়। কেশবের বাড়ি ফুলবাগানে। কালু বিহারের বাসিন্দা। পুলিশ এদের সবাইকে এদিন অর্থাৎ সোমবার আদালতে তুলছে।

জানা গিয়েছে, বছর ২৮’র অভিষেক Cafe Valentino-তে বসেই Skyfair ও Skyexchange’র মাধ্যমে জুয়া চক্র চালাতেন। তাঁর কাছে থাকা আইফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে গিরীশ পার্ক থানায় মামলা রুজু করাও হয়েছে। অরুণ আর প্রদীপ ছিল অভিষেকের সহযোগী। আবার কেশব ও কালু ছিল এদের এজেন্ট। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন এরা জুয়া চালাচ্ছিল। অভিষেক ছাড়াও বাকি ৪জনের কাছ থেকেই পুলিশ তাঁদের মোবাইল বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে ফুলবাগান থানায় মামলা দায়েরও করা হয়েছে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩