দিল্লির হাইকোর্টে স্বস্তি পেলেন কেজরিওয়ালের স্ত্রী

বিজেপি নেতা হরিশ খুরানা অভিযোগ করেছিলেন যে কেজরির স্ত্রী গণপ্রতিনিধিত্ব আইনের বিধান লঙ্ঘন করেছে। যদিও হাইকোর্টে স্বস্তি পেলেন সুনীতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউদিল্লি: দিল্লির হাইকোর্টে(Delhi High Court) স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) স্ত্রী সুনীতা কেজরিওয়াল(Sunita Kejriwal)। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের বিরুদ্ধে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার অভিযোগে নিম্ন আদালতের রায় স্থগিত করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অমিত বনসলের বেঞ্চ রায় দিয়েছে, ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে। পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই আদেশের ওপর স্থগিতাদেশ থাকবে। উল্লেখ্য, বিজেপি(BJP) নেতা হরিশ খুরানা(Harish Khurana) অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রীর স্ত্রী গণপ্রতিনিধিত্ব আইনের বিধান লঙ্ঘন করেছে। খুরানা দাবি করেন, সুনীতা কেজরিওয়াল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাহিবাবাদ বিধানসভা কেন্দ্র এবং দিল্লির চাঁদনিচক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ভোটার হিসাবে প্রার্থী ছিলেন, যা ভারতীয় আইনের ১৭ ধারা লঙ্ঘন করেছে। 

শুধু তাই নয় মিথ্যা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর স্ত্রীকে শাস্তি পেতে হবে বলেও দাবি করেছিলেন বিজেপি নেতা। এই মামলায় সোমবার সুনীতা কেজরিওয়ালের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রেবেকা জন হাইকোর্টে যুক্তি দিয়েছিলেন যে মামলার আবেদনকারী মিথ্যে অভিযোগ করেছে। তার অভিযোগের কোন প্রমাণ নেই। উল্লেখ্য, দিল্লির তিস হাজারী আদালতের বিচারক আরজিন্দর কৌর ২৯ অগস্ট সমন জারি করে জানিয়েছিলেন, ‘আদালত মনে করে যে জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সুনীতা কেজরিওয়াল ওরফে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি মামলা করা হয়েছে।  সংবিধান অনুযায়ী, অভিযুক্তকে তলব করা হোক।’ এই ঘটনার পরেই আইনজীবী রেবেকা জন-এর মাধ্যমে  কেজরিওয়াল আদালতে বলেন, ‘জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে কোনও অপরাধ কেবল মাত্র একজন ব্যক্তির মিথ্যা হলফনামা দেখে গ্রহণযোগ্য হয় না। খুরানার অভিযোগে এমন কোনও প্রমাণ নেই যা প্রমাণ করে যে সুনীতা দুটি বিধানসভার প্রার্থী ছিলেন।’ তাঁর এই বক্তব্যের পর সোমবার দিল্লির হাইকোর্টে স্বস্তি পেলেন সুনীতা কেজরিওয়াল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক