শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে দেখা মিলল দক্ষিণ রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,পাথর প্রতিমা: শীতের শুরুতেই নদীর তীরে রোদ পোয়াতে দেখা গেল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে। এমনই অবিশ্বাস্যকর দৃশ্য ক্যামেরাবন্দি করল বনদপ্তরের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের সুন্দরবনের চুলকাটি জঙ্গলে(Chulkati Forest) নদীর ধারে রোদ পোহাতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক দক্ষিণ রায়কে। নদীর তীরে বসে বেশ কিছুক্ষণ রোদ পোহানোর পর রাজকীয় মেজাজে জঙ্গলের মধ্যে ঢুকে যায় দক্ষিণ রায়।

সেই ছবি ওয়াচ টাওয়ার(Watch Tower) থেকে বন সহায়কদের ক্যামেরায় ধরা পরল। শীতের মৌসুমে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের এই দৃশ্য আরো একবার মন কেড়ে নিল। শীতের মরশুমে ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম ভ্রমণের জায়গা হল সুন্দরবন। সুন্দরবনের জীববৈচিত্র্য ভ্রমণপিপাসু বাঙ্গালীদের বারবার সুন্দরবনের দিকে টেনে আনে। গত বছর শীতের মরশুমে সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরার সামনে নিজের রাজকীয় মেজাজে দর্শন দিয়েছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার(Royel Bengal Tiger)। এবছর শীতের শুরুতেই আবারও সুন্দরবনের দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের।

এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য বন আধিকারিক (ডি এফ ও) মিলন কান্তি মন্ডল বলেন, সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের(Sundarban) গভীর জঙ্গলে বনদপ্তর এর পক্ষ থেকে যে সকল ক্যামেরা বসানো হয়েছে সে সকল ক্যামেরায় বাঘেদের ছবি ধরা পড়েছে বহুবার। সোমবার জঙ্গলে পাহারা দেওয়ার সময় ওয়াচ টাওয়ার থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ক্যামেরাবন্দি করে বন সহায়করা। নদীর ধারে বেশ কিছুক্ষণ রোদ পোহাতে দেখা যায় বাঘটিকে ।এরপর বাঘটি জল খেয়ে হেলে দুলে পুনরায় জঙ্গলে ঢুকে যায়।

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত