আসন্ন আইপিএল কি ১০-র বদলে ৯ দল নিয়ে হবে? তৈরি হল ধোঁয়াশা

মোট ১০টি দল নিয়েই বসতে চলেছে আসন্ন আইপিএলের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোট ১০টি দল নিয়েই বসতে চলেছে আসন্ন আইপিএলের আসর। টুর্নামেন্টে পরবর্তী আসর থেকে লখনউ এবং আমেদাবাদ থেকে দু’টি দল খেলবে। কিন্তু হঠাৎ করেই দেখা দিল অনিশ্চয়তা। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিটির আদৌ কোনও অস্তিত্ব আছে কিনা তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন চিহ্ন।

গত ২৫ অক্টোবর ৫,৬২৫ কোটি টাকায় এই ফ্র্যাঞ্চাইজিটি কেনে সিভিসি ক্যাপিটাল নামে একটি ব্যবসায়ীক সংস্থাটি। কিন্তু ভারতীয় বোর্ড তথা বিসিসিআইয়ের তরফ থেকে সিভিসি ক্যাপিটালকে এখনও দল চালানোর জন্য সরকারিভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়নি। আর কেন এটা হল তার কোনও সঠিক উত্তর জানা যায়নি।

বোর্ডের এক কর্তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অতি বিরক্তের সঙ্গে জানান, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারব না, তাই আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। যা জিজ্ঞেস করার সচিবকে করুন। আমেদাবাদ দলের এই মুহূর্তে কি স্ট্যাটাস সেটা আমার একদমই জানা নেই। আর পরে কী হবে সেটাও বলতে পারব না’।

তবে সূত্রের খবর, বোর্ডের সঙ্গে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কিছু আর্থিক সমস্যা ঝুলে রয়েছে। সেটা মিটে গেলেই সিভিসি ক্যাপিটালকে দায়িত্ব তুলে দেওয়া হবে।  

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত