এলভিশের পর মণীষা রানি! মাদক পাচারের অভিযোগে FIR দায়ের

মনীষা রানীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেতা ফাইজান আনসারি। তিনি এলভিশকে মাদক ব্যবসায়ী এবং মনীষা রানীকে তাঁর সহযোগী বলে অভিহিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবেমাত্র বিগবস ওটিটি ২-এর দৌলতে লাইম লাইটে ওঠার সুযোগ পাচ্ছেন এলভিশ যাদব এবং মনিষা রানীরা, আর তার মধ্যেই আইনী ঝামেলায় একেবারে জেরবার তাঁদের জীবন। কয়েকদিন ধরেই অবৈধ রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করার অভিযোগে শিরোনামে আছেন এলভিশ যাদব। বিজেপি সাংসদ মানেকা গান্ধীর এনজিও অভিনেতা তথা ইউটিউবার তথা বিগবস ওটিটি ২ বিজয়ী এলভিশ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মানেকা গান্ধীও দাবি করেছেন যে, এলভিশ যাদবই সাপের বিষ সরবরাহ করেছে সেই রেভ পার্টিতে। দীর্ঘদিন ধরে এলভিশ সাপের বিষ ব্যবহার করছে। এ মামলায় এখনও পর্যন্ত এলভিশ ও তাঁর পাঁচ সহযোগী গ্রেফতার হয়েছেন।

কিন্তু মানেকা গান্ধীর বিরোধিতা করে এলভিশ পাল্টা জানিয়েছেন, যে তিনি এই মামলায় জড়িত নন। লোকেরা তাঁকে ফ্রেম করে লোকসভায় আসন পেতে চাইছে। তিনি আরও বলেন, পুলিশ যদি তাঁর বিরুদ্ধে একটি প্রমাণও পায় তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। এলভিশ আরও বলেন, অভিযোগ মিথ্যা হলে মানেকা গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। 

কোনো প্রমাণ ছাড়া তাঁর নাম নষ্ট না করার জন্য তিনি গণমাধ্যমকেও অনুরোধ করেছেন। এবার শোনা যাচ্ছে, এলভিশ যাদবের বন্ধু তথা বিগ বস ওটিটি ২-এর রানার্স আপ মনীষা রানিও আইনী বিপাকে পড়েছেন। কেন তিনি কী করেছেন? মনীষা রানীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেতা ফাইজান আনসারি। তিনি এলভিশকে মাদক ব্যবসায়ী এবং মনীষা রানীকে তাঁর সহযোগী বলে অভিহিত করেছেন। 

ফাইজান আনসারি মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠিতে এলভিশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পেতে মনীষা রানীর ফোন সুরক্ষিত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। তিনি বলেন, এলভিশের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের সবাইকে আসা উচিত। কাজের ফ্রন্টে, এরপর টেম্পটেশন আইল্যান্ড ইন্ডিয়াতে দেখা যাবে মনীষাকে। এলভিশের বিগ বস ওটিটি 2 সহ-প্রতিযোগী অভিষেক মালহান এবং জাদ হাদিদও এই অনুষ্ঠানের একটি অংশ। সম্প্রতি, মনীষা রানী এবং এলভিশ যাদব সালমান খানের সঙ্গে বিগ বস 17 উইকএন্ডে একসঙ্গে হাজির হয়েছিলেন।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!