B.1.1.529: ধন্যবাদ না দিয়ে ভিলেন করা হয়েছে, বলছে দঃআফ্রিকা

বিশ্বকে তো আমরাই প্রথম জানিয়েছিলাম, বলছে তারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন প্রজাতির হদিশ পাওয়ায় বিশ্বের অধিকাংশ দেশ সে দেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করায় রীতিমতো অসন্তুষ্ট কেপটাউন। তাদের বক্তব্য, করোনার এই নতুন প্রজাতির ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। চলছে গবেষণা। কেউ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তার আগে বহু দেশ আফ্রিকার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। যে সব দেশ তাদের এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের উচিত ছিল এই প্রজাতির ব্যাপারে পাওয়া তথ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নেওয়া।

দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েটজি জানিয়েছেন, ‘নতুন প্রজাতির ভাইরাসের সন্ধান পাওয়া বিশ্বের ১৮টি দেশ  আমাদের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করেছে। কিন্তু  এই ভাইরাসের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক।‘

তার আরও দাবি, বিশ্বের উচিত আমাদের ধন্যবাদ দেওয়া। কারণ, আমাদের বিজ্ঞানীরা দিনরাত এক করে কাজ করে চলেছে। তাদের সেই পরিশ্রমের দৌলতে দক্ষিণ আফ্রিকায় সন্ধান মিলেছে করোনার নতুন প্রজাতির। এমনও তো হতে পারে, যে এই ইউরোপের কোনও একটি দেশেও এই ভাইরাসের সন্ধান পাওয়া যেত। হয়তো সে দেশের বিজ্ঞানী এবং গবেষকদের নজর এড়িয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, ‘সম্প্রতি এখানকার বেশ কিছু মানুষ, বিশেষ করে যুবসম্প্রদায়ের একাংশের মধ্যে মাথা ব্যথা, গায়ে-হাত পায়ে ব্যথা গলায় জ্বালাজ্বালা ভাব নিয়ে ডাক্তারদের চেম্বারে গিয়েছিলেন। বিষয়টি নজরে আসায় আমরা তড়িঘড়ি তাদের শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নিই। সেই পরীক্ষাতেই ধড়া পড়ে এরা করোনার নতুন প্রজাতির শিকার। সৌভাগ্যের বিষয় খুব দ্রুত এই প্রজাতির হদিশ মিলেছে। বিশ্বকে তা জানানো হয়েছে। এতকিছুর পরে আমাদের ভিলেন করা হয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ