নেদারল্যান্ডসকে জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিশ্বকাপের শেষ লগ্নে এসে খানিকটা জ্বলে উঠলেন ইংল্যান্ডের ব্যাটাররা। বুধবার পুণেতে বেন স্টোকসের লড়াকু শতরানের সুবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৯ রান তুলল গতবারের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসের পসে বাস ডি লিডি ৩টি এবং আরিয়ান দত্ত ও লোগান ভ্যান বিক দুটি করে উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। যদিও এখনও ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ রয়েছে ইংলিশদের। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডাভিড মালান। দলের স্কোর যখন ৪৮ তখনই সাজঘরে ফেরেন  বেয়ারস্টো (১৭ বলে ১৫)। এর পরেই দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৮৫ রান যোগ করেন জো রুট ও ও মালান। ২১তম ওভারে বল করতে এসে রুটকে (২৮) ফেরান বিক। খানিক বাদে ৭৪ বলে ৮৭ করে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন মালান। এর পরেই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামে। পর পর আউট হন হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মইন আলি (৪)। ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন চার নম্বরে ব্যাট করতে নামা বেন  স্টোকস। সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের ঝোড়ো জুটি গড়েন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ৪৯তম ওভারে বল করতে এসে ইংল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন বিক। চতুর্থ বলে ওকসকে (৪৫ বলে ৫১ রান) সাজঘরে ফিরিয়ে দেন। আর শেষ বলে আউট করেন ডেভিড উইলিকে (৬)। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন স্টোকস। ৮৪ বলে তার ১০৮ রানের মারকুটে ইনিংস সাজানো ছিল  ৬টি চার ও ৬টি ছক্কায়।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো