ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি বেলজিয়ামের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় লাগাতার বোমা হামলা চালিয়ে নিরীঃ ফিলিস্তিনিদের খুন করার অপরাধে ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি জানাল বেলজিয়াম। বুধবার বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সাট্টার এক সংবাদমাধ্যমকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে বলেছেন, ‘গাজা উপত্যকায় ইজরায়েলি ঘাতক বাহিনী যে নরসংহার চালাচ্ছে, তা কোনও সভ্য সমাজ মেনে নিতে পারে না। অবিলম্বে তেল আভিভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা উচিত।’

উল্লেখ্য, হামাসের হামলার বদলা নিতে গত ৭ অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের খুনি বাহিনী। ইজরায়েলের ইহুদি জল্লাদদের হাতে গত এক মাসে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু রয়েছে। কয়েক হাজার মহিলাও রয়েছে। মসজিদ থেকে গির্জা, হাসপাতাল থেকে শরণার্থী শিবির-ইজরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না। গাজায় ইজরায়েলি হত্যাযজ্ঞকে অবশ্য খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি-সহ ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ চালানোর জন্য ইজরায়েলকে প্রচুর অর্থ সাহায্যও করে চলেছে যুদ্ধবাজ দেশগুলি।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ চালানোর জন্য যখন ইজরায়েলকে উ‍ৎসাহ জোগানো হচ্ছে, তখনই ভিন্ন সুর শোনা গেল বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর গলায়। এদিন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী পেট্রা ডি সাট্টা বলেছেন, ‘গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলা বন্ধ করার জন্য বিশ্বের সিংহভাগ দেশ ইজরায়েলের কাছে অনুরোধ জানিয়েছে। কিন্তু সেই অনুরোধে কান না দিয়ে লাগাতার নিরীহ নাগরিকদের খুন করে চলেছে ইজরায়েলি সেনা। ওই নৃশংস ঘটনার প্রতিবাদে অবশ্যই ইজরায়েলের উপরে নিষেধাজ্ঞা জারির সময় এসেছে। ইউরোপীয় ইউনিয়নেরও উচিত ইজরায়েলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা-সহ যাবতীয় সম্পর্ক বন্ধ রাখার।’  

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!