ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরে তালা ঝুলিয়ে দিল আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: এক গোষ্ঠী থেকে অন্যতে, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে— জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে(Jangalmahal)। লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরালভাবে প্রশাসনের নজরে আনতে এবার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলো আদিবাসী ভূমিজরা। নিজেদের অধিকার আদায় করতে ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের(Jhargram DM Office) সামনে ঘেরাও কর্মসূচি করছেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ।

ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি,পৃথক উন্নয়ন পর্ষদ, ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিং ও চূয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীর দিনগুলিতে সাধারণ ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে দুই শহিদের মূর্তি স্থাপন সহ মোট ১১ দফা দাবি নিয়ে এই ঘেরাও কর্মসূচি দিনভর চলে বুধবার। জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রচুর আদিবাসী ভূমিজ ঝাড়গ্রামে এসে কর্মসূচিতে যোগদান করেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের দাবি যদি প্রশাসন না মানে তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন শুরু হবে লাগাতার।জঙ্গলমহলে আদিবাসী মানুষজন চিরকালই আন্দোলনে মুখর হতে অগ্রসর ভূমিকা গ্রহণ করে। বিগত বাম আমলে লালগড় আন্দোলনকে কেন্দ্র করে গোটা জঙ্গলমহল উত্তপ্ত হয়ে উঠেছিল। কিছুদিন আগে আদিবাসীদের নিজেদের সত্তা প্রতিষ্ঠার জন্য বৃহত্তর আন্দোলন শুরু হয়েছিল। দীর্ঘক্ষন রেলও রাস্তা অবরোধ ছিল।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং