অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি পাক সেনার, শহিদ বিএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ পাকিস্তানের (Pakistan) সেনার গুলিতে প্রাণ হারাল এক বিএসএফ জওয়ান। সীমান্ত সুরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক রেঞ্জার্স। গুলিতে প্রাণ (Death) হারিয়েছেন এক জওয়ান। নিহত জওয়ানের নাম লাল ফাম কিমা। মিজোরামের আইজলের বাসিন্দা ছিলেন তিনি।

বিএসএফ জানিয়েছে, গতকাল বুধবার রাতে সাম্বার রামগড় সেক্টরে পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালালে বিএসএফ কনস্টেবল কিমা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে মারা যান। জওয়ানরা পাকিস্তানের গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে। এই নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী তৃতীয়বার অস্ত্রবিরতি লঙ্ঘন করল।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জম্মু ও কাশ্মীর সীমান্তের আরনিয়া সেক্টরে পাকিস্তানি সেনারা ব্যাপক গোলাবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে। আবাসিক এলাকায় মর্টার শেল আঘাত হানার পরে বেশ কয়েকজন গ্রামবাসী গ্রামবাসীকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। এ ঘটনায় বিএসএফের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছিলেন। পাশাপাশি গত ১৭ অক্টোবর আরনিয়া সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি বর্ষণ শুরু করে। তাতে ভারতীয় দুই বিএসএফ জওয়ান আহত হন। এই ঘটনার পরেই ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনী পতাকা বৈঠকে বসে। দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের পরেই শান্ত হয় সীমান্ত। তবু ফের নভেম্বর মাসে ভারতীয় জওয়ানের ওপর হামলা চালাল পাক সেনা। লাগাতার এই হামলা ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করল পাক সেনা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই