সেমিফাইনালে পৌঁছতে গেলে বাবরদের কত রানে জিততে হবে, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড়সড় জয় কার্যত সেমিফাইনালে তুলে দিয়েছে নিউজিল্যান্ডকে। যদিও এখনও পাকিস্তানের শেষ চারে পৌঁছনোর একটা আশা রয়েছে। কিন্তু সেই লক্ষ্যপূরণ করা বাবর আজমদের কাছে চাট্টিখানি কথা নয়। বলতে গেলে অসাধ্যসাধন করতে হবে। মিরাকল ঘটাতে হবে। ক্রিকেট যেহেতু মহান অনিশ্চয়তার খেলা, ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা এখনই মানতে রাজি নন যে, বাবর আজমদের শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা সমূলে বিনষ্ট হয়েছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে বৃহস্পতিবার মূল্যবান দুই পয়েন্ট সংগ্রহ করে ১০-এ পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা। তার চেয়েও বড় কথা, এক ধাক্কায় নেট রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে কিউইরা। গ্রুপের সব কয়টি ম্যাচ শেষে নিউজিল্যান্ডের নেট রান রেট দাঁড়িয়েছে ০.৭৪৩। শেষ চারের লড়াইয়ে থাকা পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। আর আফগানিস্তানের নেট রান রেট (০.৩৩৮)। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছলেও আফগানদের সেমিফাইনালে পৌঁছনোর কোনও সম্ভাবনা নেই। কেননা, নিউজিল্যান্ডকে টপকাতে গেলে যে বিশাল রানের ব্যবধানে জিততে হবে, তা হাশমাতুল্লাহ শাহিদিদের পক্ষে সম্ভব নয়।

আগামী শনিবার ইডেনে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। সেমিফাইনালে পৌঁছতে গেলে প্রথমত ওই ম্যাচে জস বাটলারদের হারাতে হবে বাবর আজমদের। তাও আবার হারালেই চলবে না। প্রথমে ব্যাট করলে ২৮৭ রানে জয় পেতে হবে। আর রান তাড়া করতে নামলে ১৬ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের