ধনতেরাসের ভোরেই হাওড়ার গুদামের ভয়াবহ আগুন

ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। আগুন নেভাতে দমকল কর্মীরা এখন সেখানে রীতিমত লড়াই চালিয়ে যাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে গুদামে লেগেছে বিধ্বংসী আগুন(Fire in Godown)। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। আর তার জেরেই আতঙ্ক জমাট বেঁধেছে এলাকায়। ঘটনাস্থল হাওড়া শহরের(Howrah City) ফরশোর রোড এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে লড়াই চালাচ্ছে দমকলের ১৭টি ইঞ্জিন। যে গুদামে আগুন লেগেছে তার পাশে থাকা পেট্রোল পাম্পটিকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ফোরশোর(Forshore Road) রোডেরও একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে যে গুদামে আগুন লাগে তার পাশেই আছে একটি প্লাস্টিকের কারখানা(Plastic Factory)। সেখানেই প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে ওই গুদামে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি। তবে সেখানেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়।

স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। আগুন নেভাতে দমকল কর্মীরা এখন সেখানে রীতিমত নিজেদের জীবনকে বাজি রেখে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। কী ভাবে ওই আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। হাওড়া এবং শিবপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। নিমেষে আগুনের গ্রাসে চলে যায় পরপর ৪টি গুদাম ও কারখানা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। গুদাম কর্তৃপক্ষের দাবি, বাজির আগুন থেকেই আগুন লেগেছে প্লাস্টিকের কারখানায়। সেখান থেকে গুদামে আগুন ছড়িয়েছে। আবার স্থানীয়দের দাবি প্লাস্টিকের কারখানার ভিতরেই ভোরে আগুন জ্বালিয়ে গা গরম করছিলেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। আর সেই আগুন থেকেই বিপত্তি। 

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা