পুরোপুরি ফিট হতে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন হার্দিক

আইপিএল থেকে শুরু করে টি-২০ বিশ্বকাপ বারবারই তাঁর ফিটনেস নিয়ে উঠেথে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল থেকে শুরু করে টি-২০ বিশ্বকাপ বারবারই তাঁর ফিটনেস নিয়ে উঠেথে প্রশ্ন। যার জন্য সম্প্রতি জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেই সঙ্গে আসন্ন আইপিএলের তাঁকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালে পিঠে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারের। বোলিং তো করতে পারছেনই না। পাশাপাশি, ব্যাটিংয়েরও খুব একটা সাবলীল দেখাচ্ছে না বরোদার এই ক্রিকেটারকে।

যেই কারণে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিককে ফিটনেস টেস্ট দিতেও বলা হয়েছে। এসিএ-র পক্ষ থেকে বলা হয়েছে যে, পুরোপুরি ফিট হলে তবেই জাতীয় দলে খেলার ছাড়পত্র পাবেন তিনি। তবে হার্দিকও হাল ছাড়ার পাত্র নন। ফিট হয়ে উঠে সমালোচকদের জবাব দেওয়ার পক্ষপাতী এই তরুণ ক্রিকেটার। সেই জন্যই অনির্দিষ্ট কালের ছুটি নিলেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন যে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। দ্রুত ফিট হয়ে মাঠে ফেরাই হল তাঁর একমাত্র লক্ষ্য।

এই বিষয়ে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘হার্দিক আমাদের কাছে ছুটি চেয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দল নির্বাচনের সময় যেন ওর কথা না ভাবা হয় সেটাও বলেছে। এই ছুটি কতদিনের সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এই সময়ে ও বোর্ড এবং এনসিএ-র নির্দেশ মতো ফিটনেস নিয়ে কাজ করতে চায়। আশা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ওকে ফিট অবস্থায় পাওয়া যাবে’।

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত