নৈহাটিতে বড়মার কালীপুজো ঘিরে শুধু হয়েছে জোর প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: আর মাত্র দু দিনের অপেক্ষা। আর তারপরই কালি পুজোর আনন্দে মেতে উঠবে রাজ্যবাসী।রাজ্যে যে সমস্ত জায়গায় কালীপুজো বিখ্যাত তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটির(Naihati) কালীপুজো।এখানকার বড় মায়ের কালী পুজোর(Baro Maa Kali Pujo) খ্যাতি রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে।

১০০ বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে।এখানে মা এর বিশাল রূপ দেখতে ও পুজো দিতে হাজার হাজার মানুষ আসেন। কথিত আছে ধর্ম যার যার নৈহাটির বড় মা সবার। এখানে এসে মা এর কাছে পুজো দিলে মনের ইচ্ছা পূর্ন হয় বলে লোক মুখে প্রচলিত রয়েছে।তবে অন্যান্য বারের তুলনায় এবার বড় মায়ের পুজো একটু বেশি বিশেষ। কারন এতো দিন শুধু কালি পুজোতে মাটির মূর্তি গড়ে পুজো করা হতো আর বছরের বাকি দিন মায়ের ফটো তেই পুজো করা হতো।এই বছর মায়ের নতুন মন্দির তৈরী করে কষ্টি পাথরের মূর্তি বসিয়ে শুরু হয়েছে পূজার্চনা। এই নতুন মন্দির তৈরী হতেই ভক্তদের ঢল নেমেছে বড় মায়ের মন্দিরে। কালি পুজোর আগেই ভক্তরা আসছেন পুজো দিতে।

নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী কালি পুজোতে কৃষ্ণ নগরের  বড় বড় কালি পুজো দেখে নৈহাটিতে এমন পুজো প্রচলন করেন। আর তার পর থেকেই বড় মায়ের পুজো চলে আসছে। এই বিষয়ে নৈহাটি পৌরসভার(Naihati Municipality) পুরপ্রধান বলেন, এবার ৫২ ফুটের বড় মায়ের মূর্তি গড়ে কালী পুজো করা হচ্ছে। ইতিমধ্যে গোটা নৈহাটি এলাকা সেজে উঠেছে আলোর রোশনাইতে। আগামী কয়েক দিন নৈহাটিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে। তাই সতর্ক পুলিশ প্রশাসন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার