ডাল লেকে হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৩ বাংলাদেশি পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ডাল লেকের হাউস বোটে  শনিবার ভোরের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছেন তিন বাংলাদেশি পর্যটক। নিহত তিন পর্যটকই সাফিনা নামে আগুনে পুড়ে ছাই হওয়া সাফিনা হাউসবোটের আবাসিক ছিলেন। শ্রীনগর পুলিশের এক মুখপাত্র এই দুঃসংবাদ জানিয়েছেন।

এদিন ভোর সোয়া পাঁচটা নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে ঘাটের কাছে থাকা অন্যান্য হাউস বোটগুলিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে  কমপক্ষে ৫টি হাউসবোট এবং ৩টি ঘর। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে আগুন লাগল, তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথম দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু কয়েক ঘন্টা বাদে বিকেলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হওয়া সাফিনা হাউস বোটে আবাসিক হিসেবে থাকা তিন বাংলাদেশি পর্যটক মারা গিয়েছেন।

উল্লেখ্য, ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে ঘুরতে এসে পর্যটকরা শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকারা সফর করার পাশাপাশি হাউসবোটেও রাত কাটান। এদিনের ভয়াবহ দুর্ঘটনার পরে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। অনেকেই হাউসবোট ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন। 

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত