দুর্ঘটনায় নিঃস্ব কিশোরকে তিন বছর পর ক্ষতিপূরণ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্ঘটনা হাড়িয়ে গিয়েছে সর্বস্ব। তিন বছর আগের দুর্ঘটনার জেরে বাবা, মা, দিদিকে একসঙ্গে হারিয়েছে কিশোর। তিন বছর আগের সেই দুর্ঘটনার এত দিনে ক্ষতিপূরণ পেতে চলেছে সে। আদালত তাকে দেড় কোটির বেশি টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিমা সংস্থাকে। কিন্তু টাকা দিয়ে কি সত্য়িই ক্ষতিপূরণ হবে ওই কিশোরের

তিন বছর আগে ভোপাল-ইনদওর জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন মণীশ কপূর, তাঁর স্ত্রী ভাব্যা এবং কন্যা লভলীন। বেঁচে গিয়েছিল কেবল তাঁদের পুত্র এবং আর এক কন্যা। সেই কন্যা বেঁচে গেলেও সুস্থ হতে পারেনি। এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে পরিবারের আইনজীবী মণীশ দ্বিবেদী ক্ষতিপূরণের আর্জি জানিয়ে আদালতে মামলা করেন।

সব পক্ষের বক্তব্য শুনে ভোপালের আদালত ১৪ বছরের ওই কিশোরকে ১,৬৬,৫৮,৫০০ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভোপাল-ইনদওর জাতীয় সড়কের মাঝখানে দাঁড় করানো একটি ট্যাঙ্কারে ধাক্কা খেয়েছিল মণীশদের গাড়ি। ওই ট্যাঙ্কারের মালিক এবং তার সঙ্গে যুক্ত বিমা সংস্থা এই ক্ষতিপূরণের অর্থ দেবে।

আদালতের পর্যবেক্ষণ করে জানিয়েছে, মণীশ সমস্ত নিয়ম মেনেই সে দিন গাড়ি চালাচ্ছিলেন। ট্যাঙ্কারটি ভুল জায়গায় দাঁড় করানো হয়েছিল। সেই কারণেই ঘটে এই দুর্ঘটনা। ট্যাঙ্কারের সঙ্গে বিমা সংস্থা চুক্তিবদ্ধ। তাই ক্ষতিপূরণের টাকা তাদেরই দিতে হবে। বিচারক জানিয়েছেন, বিমা সংস্থা এবং ট্যাঙ্কারের মালিক একত্রে অথবা আলাদা ভাবে টাকা দিতে পারবেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে