ঢাকায় হিংসাকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ফের আগামিকাল রবিবার সকাল থেকে দেশজুড়ে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। ওই কর্মসূচিতে যানবাহনে অগ্নিসংযোগ থেকে শুরু করে হিংসাত্মক কাজকর্ম রুখতে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘যানবাহনে আগুন দেওয়া-সহ যারা নাশকতা করছে, তাদের দেখামাত্র গুলি করতে রাস্তায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’ ঢাকা মহানগর পুলিশের এমন নির্দেশ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে গত ২৮ অক্টোবর থেকে লাগাতার আন্দোলন শুরু করেছে বিএনপি-জামায়াত-সহ দেশের অধিকাংশ বিরোধী দল। আর ওই আন্দোলনের সময়ে একাধিক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এমনকি রেহাই পায়নি ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস। ১৩ দিনে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ৬৩টি বাসে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। ওই নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আগামিকাল রবিবার থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি এবং সমমনোভাবাপন্ন দলগুলি। ওই অবরোধের সময়ে ফের বিরোধী দলের উগ্র সমর্থকরা নাশকতামূলক কাজকর্ম চালাতে পারে বলে ইতিমধ্যেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের প্রেক্ষিতেই দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ঢাকার পুলিশ কমিশনারের দাবি, ‘আগের অবরোধ কর্মসূচিতেও হিংসা রোখার জন্য নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশই বলব‍ৎ রয়েছে।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের