ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালির

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: অমাবস্যায় নয়, ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালির। শনিবার নিয়ম মেনে অনুষ্ঠিত মহাকালির পুজো। তার পূর্বে মহাকালির প্রতিমা নিয়ে মালদা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ভিন জেলা থেকে আগত শিল্পীরা রাধা কৃষ্ণ সেজে নৃত্য প্রদর্শন করেন শোভাযাত্রায়। এর পাশাপাশি মালদা জেলার মুখা শিল্পারা অংশ নেন শোভাযাত্রায়। তার পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ নেয়।

মহাকালী সহকারে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মালদা শহরের রাজপথে দর্শনার্থীদের ভিড় জমে। জানা গেছে, শনিবার এই মহাকালীর পুজো অনুষ্ঠিত হয়। শোল মাছের টক এই মহাকালির অন্যতম প্রধান ভোগ। এই কালির বিশেষত্ব দশটি মাথা, দশটি হাত এবং দশটি টি পা। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদহের তৎকালীন কিছু যুবক।

যাঁরা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন।এই মহাকালী পুজো এখন ব্যাপ্তী ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। তন্ত্র মতে পুজো হয় মহাকালির।এমনকি বলি পর্যন্ত হয় এখানে। মালদহের ইংরেজবাজার(Englishbazar) শহরের গঙ্গাবাগের ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো এখন দশ মাথার মহাকালী নামেই পরিচিত।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়