রসা গ্রামের অনাদি কালী মা পূজিত হন শিলামূর্তি রুপে

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বীরভূম জেলার কাঁকড়তলা থানার রসা অনাদীকালী মন্দির প্রায় সাড়ে পাঁচ শত বছরের পুরনো। এই অতিহ্যবাহী কালী মন্দির খানি রাজনগরের রাজার অধীনে থাকা কুমারডিহির জমিদার প্রতিষ্ঠা করেন। অনাদি নাথ বহু পুরাতন। যাহার ইতিহাস এলাকা বাসী বলতে পারেন না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাষাণ মুর্তি কালি ঐ জমিদার দ্বারা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গ্রামের আচার্য্য পরিবার পুরোহিত হিসাবে নিযুক্ত হওয়ায় আচার্য্য পরিবার নিত্য পূজা করে আসছেন। গ্রামের ও আশেপাশের এলাকার লোকজন এই মন্দিরের মায়ের মূর্তিটিকে শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি এবং পূজার্চনা করেন।

চারিদিকে পাঁচিল ঘেরা মন্দিরে রয়েছে সুউচ্চ বটবৃক্ষ। রয়েছে বহু পুরাতন মন্দির ।সে এক মনোরম পরিবেশ।এই মন্দির চত্বরে কালীমূর্তি বা শিব লিঙ্গ ছাড়াও রয়েছে হনুমানজীর মূর্তি। বচনাবলী থেকে শোনা যায় এখানকার শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠে এসেছে এবং একটা হনুমানজির শিলা মূর্তি আছে। যেটা বটবৃক্ষের কোটরে রয়েছে। পুরো মন্দিরটি একটা বটগাছ দ্বারা আবৃত। যে বট গাছের মূল খুঁজে পাওয়া যায় না বা সঠিক মুল কোনটা কেউ বলতেও পারেন না।

কালী পূজার রাতে নিয়মবিধি মেনে পুজো পাঠ হয়। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হওয়ার পরবর্তীতে কাঁকড়তলা থানার অধীনস্থ রসা ও কল্যাণপুর গ্রামের সিভিক ভলান্টিয়ারেরা কিছু সহৃদয় ভক্ত এবং কাঁকড়তলা থানার সহযোগিতায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।পুজোর দিন প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়।কালী পুজার রাতে গ্রামের মানুষ ছাড়াও হাজার হাজার বহিরাগত ভক্তরা পুজোয় অংশ গ্রহণ করে আনন্দে মেতে ওঠে। স্থানীয় ভক্ত ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেজে ভক্তরা উপস্থিত থাকেন।অনাদীকালী মায়ের পুজো এবং প্রসাদ বিতরনের দিন রসা অনাদিকালী মন্দির চত্বর মিলন মেলার রুপ নেয়।উল্লেখ্য,রসার অনাদিকালী মন্দিরের সারাবছর দেখাশোনার ভার বহন করেন রসা গ্রাম ষোলআনা।মহোৎসব ও পুজোর দায়িত্বে আছেন সাগর বাসরী,সভাষ বাগ্দী,রত্নদ্বীপ ঘোষ,বুবাই ঘোষ,অভিজিৎ মন্ডল সহ অন্যান্যরা ও গ্রামবাসীবৃন্দ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়