ওমিক্রন: ‘ঝুঁকিপূর্ণ দেশ’ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক

ত্রাসের নাম ওমিক্রন। গোটা বিশ্বে চিন্তা বাড়িয়েছে, ভারতেও যথেষ্ট তৎপর কেন্দ্রীয় সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রাসের নাম ওমিক্রন। গোটা বিশ্বে চিন্তা বাড়িয়েছে, ভারতেও যথেষ্ট তৎপর কেন্দ্রীয় সরকার। আর করোনার এই নতুন প্রজাতি নিয়ে চিন্তিত রাজ্য সরকারও। আর সেই কারণেই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে। আপাতত ১২ টি দেশকে ওমিক্রনের হটস্পট দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আর সেই দেশগুলি থেকে পশ্চিমবঙ্গে এলে বিমান বন্দরে একগুচ্ছ নির্দেশ মানতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আগত যাত্রীদের কোন‌ও হাসপাতালে আইসোলেশনে রাখার কথা কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়নি। তাই কাউকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে না। বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হবে কলকাতা বিমানবন্দরের তরফে। বিমানবন্দর থেকেই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১২ টি দেশ থেকে যাত্রীরা আসছেন তাদের শরীর থেকে নমুনা নেওয়া হবে। যতদিন না রিপোর্ট নেগেটিভ আসছে ততদিন হোম আইসোলেশনেই থাকতে হবে। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এলেও সাতদিনের আইসোলেশন বাধ্যতামূলক।

করোনার এই নতুন প্রজাতির থাবায় জরুরি অবস্থা জারি হয়েছে রাশিয়া, ইজরায়েলে। দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের পশ্চিম দেশগুলিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। ওমিক্রনের উপস্থিতি খুঁজতে জিনোম সিকোয়েন্সের উপর আরও জোর দেওয়া হবে। ওমিক্রনের খবর সামনে আসতেই রাজ্যগুলিকে সতর্ক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। রবিবার আবার প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে, বিমানবন্দরে কড়া নজরদারি চালাতে হবে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা