প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা বাসুদেব আচারিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন সিপিএমের বাঁকুড়ার ৯ বারের জয়ী সাংসদ বাসুদেব আচারিয়া। সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।  দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বাসুদেববাবু। এদিন দুপুরে একটি বেসরকারি হাসপাতালে  মৃত্যু হয় তাঁর।

বাসুদেবের মৃত্যুর খবরের পরই সিপিএম-এর রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম জানান,’বাসুদেববাবুর  কন্যা বিদেশে থাকেন। তাঁর সেকেন্দ্রাবাদে পৌঁছতে মঙ্গলবার হয়ে যাবে। তার পর সেখানেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।‘উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। টানা ৯ বার বিরোধীদের কাছ থেকে জয়লাভ করেছিলেন বাসুদেব। সিপিএম-এর সংগঠনে এ রাজ্যে বাসুদেব আচারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকলেও কদিন আগে পর্যন্ত দলের কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে।  

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন সংহতি মঞ্চে একটি ভারতীয় জীবনবিমা নিগমের এজেন্টদের দ্বিবার্ষিক সম্মেলনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই তিনি রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকতেন।  মৃত্যুর খবরে শোকাহত তাঁর পরিবার এবং দলের সহকর্মীরা। বাসুদেবের মৃত্যুতে শোকপ্রকাশ জানান হয়েছে সিপিএমের তরফ থেকে।

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা