পাঁশকুড়াতে কালীপুজোর রাতে টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: রবিবার দাসপুরের মিলন দন্ডপাঠক নামে এক সোনা প্রস্তুতকারী ১৫ লক্ষ টাকা সঙ্গে নিয়ে বেলদা থেকে দাসপুরের উদেশ্যে ফিরছিলেন। মেচোগ্রামে নেমে ঘাটাল -পাঁশকুড়া বাসে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।সেই সময় কিছু দুষ্কৃতি পাঁশকুড়া থানার(Paskura P.S.) যশোড়া এলাকায় তার ব্যাগ থেকে ১৫লক্ষ টাকা ছিনতাই করে পালায়।

এরপর, ওই ব্যবসায়ীর  সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে তিনি যশোড়া বাস্ট্যান্ডে বাস থেকে নেমে ছিনতাই কারীদের পিছু ধাওয়া করেন। ছিনতাইকারীদের মধ্যে একজনকে তিনি নিজে জামার কলার চেপে ধরেন। বাকিদের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়।এরপর স্থানীয় মানুষের সহযোগিতায় পাঁশকুড়া থানার পুলিশে খবর দিলে তৎক্ষণাৎ একজনকে আটক করে পুলিশ।

তার সূত্র ধরেই, গতকাল রাতে খড়্গপুরের(Kharagpur) একটি হোটেল থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। যদিও এখনও একজন আসামি ফেরার রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, ওই ছিনতাইকারীদের কাছ থেকে এখনো পর্যন্ত ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছে। সোমবার ওই আসামিদের তমলুক জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের