ফের ভয়াবহ হয়ে উঠতে পারে করোনা, সতর্কতা জারি চিনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শীতের মুখেই নতুন করে দাপট দেখাতে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত অক্টোবর মাসে মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। তাই কোনও ঝুঁকি না নিয়ে করোনাভাইরাস  নিয়ে দেশজুড়ে নতুন করে সতর্কতা জারি করেছে চিন সরকার। পাশাপাশি জনবহুল এলাকায় প্রবীণ নাগরিকদের আগাম করোনা টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে নতুন করে সতর্কতা জারি হওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন চিনা নাগরিকরা।

২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহানে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তার পরে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস। একের পর এক দেশে থাবা বসিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭৭ লক্ষের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছেন ৬৯ লক্ষ ৩৭ হাজার ৭৭৩ জন।

চিনের রোগ সংক্রামক প্রতিরোধ সংস্থা (চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) সোমবার জানিয়েছে, ‘গত অক্টোবর মাসে দেশজুড়ে ২০৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের শরীরে করোনার ‘এক্সবিবি’ ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে। আক্রান্তদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ২৪ জন প্রাণ হারিয়েছেন। শেনঝেনের থার্ড পিপল হাসপাতালের প্রধান লু হোংজাউয়ের কথায়, ‘সামনেই শীতকাল। আর শীতের মরসুমে বহু মানুষ সর্দি-কাশি এবং ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। ফলে করোনাভাইরাস নিয়ে বাড়তি সতর্ক থাকা উচিত। জ্বর-সর্দি কিংবা কাশি হলে সঙ্গে সঙ্গেই রক্ত পরীক্ষা করানো উচিত। অবহেলা করলে বিপদকেই ডেকে আনা হবে।’

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!