আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজার শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত ৩১

courtesy : Google

আন্তর্জাতিক ডেক্সঃ ফের প্যালেস্টাইনের গাজা উপত্যকায় হামলা  চালাল ইজরায়েল। এবার গাজা উপত্যকার জাবালিয়া  শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে  ইজরায়েল। সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা করে ইজরায়েল বাহিনী। এই হামলার জেরে ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে প্যালেস্টাইনের প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি আরও বেশ কয়েকজন প্যালেস্টাইনী নাগরিক আহত হয়েছেন। বেশ কয়েক দিন ধরে গাজার শরণার্থী শিবিরগুলোতে হামলা চালাচ্ছে ইজরায়েল।

এই হামলায় প্যালেস্টাইনে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকেরা। তবে এই হামলা প্রসঙ্গে ইজরায়েলের তরফে দাবি করা হচ্ছে, তারা হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সাধারণ নাগরিকরা তাদের টার্গেট নয়। তাহলে প্রশ্ন উঠছে কেন ইজরায়েলি হামালায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ?

প্রসঙ্গত , চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইজরায়েল বাহিনী। সেই হামলায় ১৯৫ জন নিহত হন। এখনও পর্যন্ত প্রায় ১২০ জন নিখোঁজ হন। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। গাজায় এই ভয়াবহ পরিস্থিতির জেরে ইজরায়েলের প্রশাসনকে যুদ্ধ বিরতির আহ্বান জানান হয়েছে। তবে আদৌ কি ইজরায়েল যুদ্ধ বন্ধ করবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন?

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ