আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে গত ১২ নভেম্বর তাঁর শারীরিক  অবস্থা অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে  সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরিয়াতে জন্মগ্রহণ করেছিলেন সুব্রত রায়। তাঁর পড়াশুনা শুরু হয় কলকাতার হোলিচাইল্ড স্কুল থেকে। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন গোরক্ষপুরের কলেজ থেকে এরপরেই সেখানে  শুরু করেছিলেন ব্যবসা।  ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়ও সুব্রত রায়ের সাহারা গোষ্ঠীর ‘অ্যাম্বি ভ্যালি’ ছিল ভারতীয় দলের স্পনসর।  ক্রিকেট ও বলিউড তারকাদের নিয়ে সেই সময় অনেক অনুষ্ঠানের আয়োজন করেছিল সাহারা গোষ্ঠী। 

 ভারতীয় দলের স্পনসরশিপের পাশাপাশি আইপিএল-এ দলও কিনেছিলেন সুব্রত রায়। তাছাড়া একাধিক টিভি চ্যানেল ছিল সাহারা গোষ্ঠীর ছাতার তলায়। তবে ২০০২ সালে সেবি সুপ্রিম কোর্টে জানায় যে, সহারা গ্রুপ কোম্পানিজ বেআইনি ভাবে বাজার থেকে ৩৫০ কোটি ডলার তুলেছে। এই অভিযোগ ওঠায় ০১৪ সালের মার্চে জেলে পাঠানো হয়  সুব্রত রায়। তাঁকে জেলবন্দি  থাকতে হয় টানা ২ বছর। তবে মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়িক মহলে।  তাঁর মৃত্যুতে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ