নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্য দিল রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রহারেণ ধনঞ্জয়! বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধনা করে রানের পাহাড় গড়লেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জোড়া শতরানের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে রান তুলল টিম ইন্ডিয়া। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসনের মতো বাঘা বোলারদের দেখে মনে হচ্ছিল, কোনও ক্লাব স্তরের খেলোয়াড়।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ঝড় তোলেন ভারতের দুই ওপেনার। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন রোহিত ও শুভমন গিল। দুজনের নির্দয় আক্রমণে দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। শেষ পর্যন্ত নবম ওভারে বল করতে এসে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন টিম সাউদি। ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান গিল ও কোহলি। ৪১ বলে নিজের ১৩তম অর্ধশতরান তুলে নেন ভারতের তরুণ ব্যাটার। কিন্তু পেশিতে টান ধরায় মাঝপথে ক্রিজ ছেড়ে সাজঘরে ফিরতে হয় গিলকে (অপরাজিত ৭৯)।

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে তাণ্ডব অব্যাহত রাখেন কোহলি ও শ্রেয়স। রানের গতি কমতে দেননি দুজনে। ৫৯ বলে নিজের ৭২তম অর্ধশতরানে পৌঁছে যান কোহলি। উল্টোদিকে ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছন শ্রেয়স আইয়ার। টিম সাউদি, মিচেল স্যান্টনারদের ক্লাব স্তরের বোলারের পর্যায়ে নামিয়ে এনে ১০৬ বলে নিজের ৫০তম অর্ধশতরানে পৌঁছে যান কোহলি। ৪২ ওভারেই ৩০০ রানের গণ্ডি স্পর্শ করে টিম ইন্ডিয়া। যদিও শতরানের খানিক বাদেই টিম সাউদির বল সীমানার বাইরে পাঠাতে গিয়ে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি (১১৩ বলে ১১৭ রান)।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা কে এল রাহুল স্বভাবের বাইরে গিয়ে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন। তাঁর সঙ্গেই তাণ্ডব অব্যাহত রাখেন আইয়ার। মাত্র ৬৭ বলেই শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বলে ১০৫ রানে ফিরে যান। সূর্যকুমার যাদব ফেরেন এক রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। কেএল রাহুল ২০ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ