ওমিক্রনের সঙ্গে লড়তে ২০২২ আসছে মডার্নার নতুন টিকা

চিন্তার নাম ওমিক্রন। করোনার এই নতুন প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। ইতিমধ্যেই ১২ টি দেশে থাবা বসিয়েছে করোনার নয়া স্ট্রেইন

Share:

নিজস্ব প্রতিনিধি: চিন্তার নাম ওমিক্রন। করোনার এই নতুন প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। ইতিমধ্যেই ১২ টি দেশে থাবা বসিয়েছে করোনার নয়া স্ট্রেইন। মূলত দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার এই নতুন প্রজাতির বিরুদ্ধে লড়তে কতটা কার্যকরি তা নিয়ে কাঁটাছেড়া চলছে। এর মাঝেই মডার্নার টিকা প্রস্তুতকারক মুখ্য স্বাস্থ্য আধিকারিক পল বার্টন জানিয়েছেন, যে টিকা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে তা কাজ না করলে বিকল্প ব্যবস্থা আছে। মডার্নার আরও একটি টিকা বানানো হচ্ছে যা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই বাজারে চলে আসবে। আর সেই টিকা করোনার নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে কাজ করতে সক্ষম।

বার্টন জানিয়েছেন, ‘আমাদের আগে দেখতে হবে বর্তমান যে টিকাটি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে, তা কতটা কার্যকরী। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। আর যদি ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে নতুন টিকার প্রয়োজন হয়, তাহলে চিন্তার কিছু নেই, জানুয়ারি ২০২২-এর মধ্যে হাতে চলে আসবে। যা প্রচুর পরিমাণেই পাওয়া যাবে গোটা বিশ্বেই। আমাদের তৈরি ভ্যাকসিন আরএনএ কাঠামোতে তৈরি। যারা এখনও পর্যন্ত টিকার কোনও ডোজ নেন নি তারা নিয়ে ফেলুন। কারণ করোনার এই নয়া প্রজাতি খুবই ভয়ঙ্কর। ভ্যাকসিন নিলে কিছুটা চিন্তা দূর হবে।’

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া এই করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তা বাড়ছেই। ইতিমধ্যেই একাধিক দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়া ও আশার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা