যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চিন , বললেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ ৬ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি চিনফিং। বুধবার  সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসেছিলেন দুই দেশের রাষ্ট্রনেতারা। বৈঠক শেষে ক্যালিফোর্নিয়া থেকে  বাইডেন বলেন,’ তিনি আশা করেন চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না। আর এ বিষয়ে তিনি শি’কে বলেছেন।‘ পাশাপাশি তাইওয়ানের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক রয়েছে তা পরিবর্তনের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাত নিয়েও চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন।  অন্যদিকে বৈঠকের পর মার্কিন-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ বলে অভিহিত করেছেন শি জিনপিং। তিনি বলেন,’দুদেশের জনগণ ও বিশ্ববাসীর দায়িত্ব ভার তাদের কাঁধে। তাই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ঠিক হবে না। যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক আগামীতে ‘দায়িত্ববোধের’ সঙ্গে পরিচালিত হবে।‘

যদিও সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা কমানোর লক্ষ্যে উভয় দেশ নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ে একের পর এক বৈঠক করে গেছে। তবে ছয় বছর পর এই প্রথমবার চিন- যুক্তরাষ্ট্রের দুই দেশের রাষ্ট্রনেতারা মুখোমুখি বৈঠকে বসেন । মনে করা হচ্ছে, এই বৈঠকের পর একটু হলেও কমবে চিন এবং যুক্তরাষ্ট্রের সংঘাত।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের