লক্ষ্মীবারে মুনাফা বিনিয়োগকারীদের, সেনসেক্স বাড়ল ৩০৭ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হল। একদিনে সেনসেক্স বেড়েছে ৩০৬.৫৫ সূচক। ফের পৌঁছেছে ৬৬ হাজারের কাছাকাছি। নিফটি বেড়েছে ৮৯.৭৫ সূচক। মূলত তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারমূল্য বাড়ার কারণেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে সেনসেক্স।  

গতকাল বুধবার ৭৪২ পয়েন্ট বেড়ে ৬৫,৬৭৫.৯৩ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের সামান্য সূচক কম নিয়ে শুরু হয় লেনদেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী হতে শুরু করে সেনসেক্স। এক সময়ে ৬৬ হাজারের গন্ডিও ছাড়িয়ে যায়। কিন্তু দুপুরের পরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। শেষের দিকে সেই ধাক্কা সামলে ফের উপরের দিকে চড়তে থাকে। মিডক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্স সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। শেষ পর্যন্ত ৩০৬.৫৫ সূচক বেড়ে ৬৫,৯৮২.৪৮ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৩৫৮.৩৭ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৫০৭.০২ পয়েন্ট।

এদিন লেনদেনের ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও এফএমসিজির শেয়ার। তবে লাভের মুখ দেখেছে তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ার। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে হিরো মোটরকর্পের শেয়ার। সংস্থার শেয়ারমূল্য একদিনেই বেড়েছে ৩.২২ শতাংশ। টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, উইপ্রো, সান ফার্মা, এনটিপিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্বের শেয়ারদরও বেড়েছে। উল্টোদিকে নিম্নমুখী ছিল আইটিসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক ও পাওয়ার গ্রিডের শেয়ারদর।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের