জোর কদমে ছট পুজোর প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর মাস মানেই উৎসবের আমেজ। দুর্গা পুজোর পর এবার কালী পুজো, ছট পুজো। যদিও পঞ্জিকা মতে এবারেছট পুজো নভেম্বরের শেষে। হালকা শীতের আমেজকে সঙ্গে নিয়ে উৎসবে মেতে উঠবে সবাই। ইতিমধ্যেই সব বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠেছে ঘাটগুলি। আগামী রবিবার তথা ১৯শে নভেম্বর ছট পুজো।

ছট পুজোর প্রস্তুতিতে ইতিমধ্য়েই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন নদীঘাটগুলি সেজে উঠেছে আলোতে। তবে এখন আর এই ছট পুজো শুধুমাত্র হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, বাঙালিরাও এই ছট পুজোতে মেতে ওঠেন। এবার ছট পুজোকে কেন্দ্র করেই দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট, মহকুমা গঙ্গারামপুর সহ বুনিয়াদপুরের নদীঘাটগুলিতে পৌরসভার তরফে চলছে সংস্কার ও ছট পুজোর প্রস্তুতি। গঙ্গারামপুর শহরের বড়বাজার নদীঘাট ও নিউ মার্কেট নদীঘাটের বিভিন্ন ছট পূজা কমিটি গুলোর তরফে ছট পুজোর ঘাটগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। বাঁশের প্যান্ডেল ওআলোকসজ্জা দিয়ে ছট পুজোর ঘাটগুলিতে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি চলছে।

গঙ্গারামপুর, বালুরঘাট ও বুনিয়াদপুর পৌরসভার তরফে নদী ঘাটে ছট পুজোর দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে পুলিশ প্রশাসন। পাশাপাশি ছট পুজোর দিন যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও নদীগুলিতে ডিজিস্টার ম্যানেজমেন্ট ও লাইফ বোর্ট জ্যাকেট সহ নৌকা থাকবে। ছট পুজোর প্রস্তুতি নিয়ে ও গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্রের উদ্যোগে গঙ্গারামপুর পূর্ণভবা নদী ঘাটগুলির সংস্কারের কাজ চলছে জোর কদমে। বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র বলেন, “প্রত্যেক বছরের মত এবছরও গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে গঙ্গারামপুর পূর্ণভবা নদীর বিভিন্ন ছট পুজোর ঘাটগুলিতে জোর কদমে সংস্কারের কাজ চলছে। পাশাপাশি তেমনি বিভিন্ন ছট পুজো কমিটি বাঁশের প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ শুরু করে দিয়েছে। ছট পুজোর দিন নদীরঘাটগুলিতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি থাকবে। নদীতে কোনরকম দুর্ঘটনা এড়াতে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও থাকবে। ছট পুজো মূলত হিন্দি ভাষাভাষী মানুষের হলেও তা এখন হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই বাঙালিরাও ছট পুজোর আনন্দে মেতে ওঠেন ও পুজো করেন”।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে