ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত পাঁচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খন্ডের গিরিডিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৫ জন এবং দুই শিশুসহ আরও ৫ জন গুরুতর আহত। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার একটি এসইউভি গাড়ি করে এক পরিবারের ১০ জন সদস্য একটি বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের গিরিডিতে। গাড়িটির গতি খুব বেশি থাকায় তা একেবারে দুমড়ে মুচড়ে যায়। তীব্র আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন দুই শিশুসহ আরও ৫ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে গাড়ি চালক পলাতক। তাঁর খোঁজ চলছে।

মুফাসিল থানার ইনচার্জ জানিয়েছেন, শনিবার ভোর রাত রাত ৩টার দিকে মুফাসিল থানা এলাকার বাগমারা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ১০ জন নিয়ে গাড়িটি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে ধানবাদের সাহেদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

নিহতরা হলেন যথাক্রমে, সগির আনসারি (৩১), ইউসুফ মিয়া (৭২), ইমতিয়াজ আনসারি (৪৭), সুবহান আনসারি (৩১), ইয়াকুব আনসারি (৬২) ও আফতাব আনসারি (৩৫)।

গিরিডি সদর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনিল সিং জানিয়েছেন, বিরনি থানা এলাকার থোরিয়া গ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে টিকোডিহের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল ওই পরিবার। তিনি আরও বলেন, চালক হয়তো পালিয়ে গেছেন আরও তদন্ত চলছে।

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক