‘ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে ঘুরব’, বিস্ফোরক তেলেগু অভিনেত্রী রেখা বোজ

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। বললেন, এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নগ্ন হয়ে ঘুরবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে ঘুরব’, বিস্ফোরক দাবী তেলেগু অভিনেত্রী রেখা বোজের। রবিবার আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অষ্ট্রেলিয়া। হাড্ডাহাড্ডি চূড়ান্ত। এই মূহুর্তে গোটা দেশের নজরে বিশ্বকাপ। আগামিকালের উত্তেজনা ৮ থেকে ৮০ সবার মধ্যে বিদ্যমান। সেই নিয়েই এখন গোটা দেশ মেতে রয়েছে। সকলেই রবিবারের অপেক্ষায়। ভারত শেষবার বিশ্বকাপ জেতে ২০১১ সালে। এরপরের দুটি বিশ্বকাপে ফাইনালেও উঠতে পারেনি ইন্ডিয়া। কিন্তু এবারের বিষয়টা অন্য, শুরু থেকেই একেবারে দাপটে সঙ্গে পারফরম্যান্স করেছে ভারত। পরপর ১০ টি ম্যাচ জিতে এখন শীর্ষে রয়েছে ভারত। ইতিমধ্যেই মোদী রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া।

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। বললেন, এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নগ্ন হয়ে ঘুরবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। শেষ ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেছিলেন নীল ছবির খ্যাত তারকা পুনম পাণ্ডে। তিনিও সেই সময় একই মন্তব্য করে বলেছিলেন, ভারত জিতলেই তিনি নগ্ন হয়ে ঘুরবেন। তবে ভারত সে বছর বিশ্বকাপ জিতলেও তিনি নিজের দেওয়া কথা রাখেননি। এ বার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি সংবাদের শিরোনামে এলেন রেগা। তবে তাঁর এহেন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে ট্রোলিং।নেটিজেনদের কাছ থেকেও তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন রেখা। অনেকেই তাঁর এই ঘোষণার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। নেটাগরিকদের কেউ লিখেছেন, ‘‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’’ কেউ মন্তব্য করেছেন, ‘‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’’ কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’’

বেশিরভাগ মানুষই তাঁকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন। তবে রেখা স্পষ্ট করে বলেছেন যে, তাঁর প্রাথমিক উদ্দেশ্য ভারতীয় ক্রিকেট দলকে তার ভালবাসা, সমর্থন এবং প্রশংসা জানানো। অভিনেত্রী দামিনী ভিলা, মঙ্গলিয়াম, কালায়া তাসমই নমঃ এবং রঙ্গেলার মতো ছবিতে তার কাজের জন্য পরিচিত।

 

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস