গাজার স্কুলে ইজরায়েলির বোমা হামলায় নিহত ৫০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজায় নরসংহার অব্যাহত রেখেছে ইজরায়েলির খুনি সেনাবাহিনী। শনিবার সকালে জাবিলিয়া শরণার্থী শিবিরের লাগোয়া আল ফাখোরা স্কুলে ইজরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হামাসের হামলার পরেই বদলা নিতে গত ৪১ দিন ধরে গাজায় হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি উন্মাদ বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাসপাতাল থেকে স্কুল, উপাসনালয় থেকে শরণার্থী শিবিরে লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ট ইজরায়েলি সেনা। এদিন সকালে জাবালিয়া শরণার্থী শিবির সংলগ্ন আল ফাখোরা স্কুলে লাগাতার বোমা নিক্ষেপ করে ইজরায়েলি জল্লাদরা। নিরাপদ ভেবে জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা কয়েকশো পরিবার। কিন্তু এদিনের হামলায় অনেকেই তাদের স্বজনকে হারিয়েছেন।

আল ফাকোরা স্কুলে ইজরায়েলি হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন জাতিসঙ্ঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, ‘বেসামরিকস্থানে এই ধরনের বীভ‍ৎস আক্রমণ কোনও মতেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই নিষ্ঠুর আক্রমণ বন্ধ হওয়া উচিত। মানবিক কারণে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারে না।’

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!