ফ্রান্সেও ওমিক্রন আতঙ্ক, আক্রান্ত ৮

ওমিক্রণে লাগাম টানতে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের রূপ এবং গুণে ব্যাপক পরিবর্তন এনে সম্প্রতি আরও ভয়াবহ আকার ধারণ করে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। করোনার নতুন প্রজাতি ওমিক্রন ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে ত্রাসের রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন প্রজাতি ওমিক্রনের জন্ম হলেও ইতিমধ্যেই তা আফ্রিকার একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু সম্প্রতি জানা গেল শুধু আফ্রিকা নয়, এই মারণ ওমিক্রন এবার হানা দিয়েছে ফ্রান্সে। আশঙ্কা করা হচ্ছে, সম্প্রতি ফ্রান্সেও করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান মিলতে পারে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ১৪ দিনে আফ্রিকা ফেরত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যেই ৮ জনের শরীরে করোনার অমিক্রণ স্ট্রেন রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। কারণ, তাঁদের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে আক্রান্তদের শরীরে করোনার অন্য স্ট্রেন যেমন, আলফা, বিটা, গামা, বা ডেল্টার কোনওটাই নেই। রইল পড়ে ওমিক্রন। তাই বিশেষজ্ঞদের আশঙ্কা ওই আটজন ব্যক্তি করোনার এই নতুন প্রজাতির দ্বারাই আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই কার্যত তটস্থ ফ্রান্সের প্রশাসন। ওমিক্রণে লাগাম টানতে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে।

জানা যাচ্ছে, ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও ইতিমধ্যেই ওমিক্রণকে ঠেকানোর সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আফ্রিকার যে সাতটি দেশে এই মুহূর্তে ওমিক্রণের সন্ধান পাওয়া গিয়েছে সেই দেশগুলোর সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ফ্রান্স। বন্ধ করা হয়েছে বিমান পরিষেবাও।

অন্যদিকে জানা যাচ্ছে ফ্রান্সের পাশাপাশি কানাডাতেও হানা দিয়েছে ওমিক্রন। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর কানাডার অন্টারিওর দুজন বাসিন্দা করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রনে  আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনা প্রসঙ্গে কানাডার স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট জানিয়েছেন, কানাডার অন্টারিওর কাটোয়ার দুই বাসিন্দা সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। দেশে ফেরার পর জানা যায় তারা করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতেই দেখা গিয়েছে যে তাঁরা করোনার এই নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আপাতত ওই দু’জন করোনা আক্রান্ত আইসোলেশনে রয়েছেন বলে খবর। ফ্রান্সের মতো ইতিমধ্যেই কানাডাও দক্ষিণ আফ্রিকার সাতটি দেশের নাগরিকদের কানাডাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই সাতটি দেশের মধ্যে নাইজেরিয়া না থাকায় ওই দুই ব্যক্তিকে কানাডায় প্রবেশে অনুমতি দেওয়া হয়। কিন্তু তাতেই দেখা দিয়েছে এই বিপদ।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ