চ্যাম্পিয়ন হওয়ার পরে নতুন করে প্রেমে পড়েছেন অজি অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগের দিন অর্থা‍ৎ শনিবারই তিনি হুঙ্কার ছেড়েছিলেন, কীভাবে লক্ষাধিক ভারতীয় সমর্থককে চুপ করিয়ে দিতে হয় তা জানেন। রবিবার বিশ্বকাপ ফাইনালে সত্যিই মোতেরা স্টেডিয়ামে হাজির এক লক্ষ ৩২ হাজার ভারতীয় সমর্থককে স্তব্ধ করিয়ে দিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কার্যত রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ শামিদের কাঁদিয়ে ছেড়ে কাগুজে বাঘ বানিয়ে দিয়েছেন ট্র্যাভিস হেড-মার্নুস লাবুশানেরা। আর ফের একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করার পরে ফাইনালের আগের রাতে কী করেছিলেন, তা ফাঁস করে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিংস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার মাঝেই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন-বিশ্বকাপের আগের রাতে কী করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা? মানসিক ও স্নায়বিক চাপ কীভাবে সামলালেন? জবাব দিতে গিয়ে এক গাল হেসে কামিংস বলেন, ‘গতকালের (শনিবার) রাতটা আমরা খুব আরামে আর আয়েশে কাটিয়েছি। প্রথমে টিম মিটিং ছিল। তার পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে নৈশভোজ সেরেছিলাম। এর পরে আধ ঘন্টার মতো ভিডিও গেম খেলেছিলাম।’

টি টোয়েন্টি ক্রিকেট চলে আসার পরে গত কয়েক বছর ধরে একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে? টি টোয়েন্টির চাপে একদিনের ক্রিকেট কৌলিন্য হারাচ্ছে বলেও অনেকে দাবি করেছেন। যদিও তাঁদের সঙ্গে সহমত পোষণ করেননি অজি অধিনায়ক কামিংস। তাঁর কথায়, ‘এখনই এটা বলা কঠিন যে একদিনের ক্রিকেট প্রাসঙ্গিকতা হারাচ্ছে। হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই, কিন্তু এই বিশ্বকাপে এসে  আমি আবারও একদিনের ক্রিকেটের প্রেমে পড়ে গিয়েছি। আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে?  তবে আমি নিশ্চিত, এটি আরও লম্বা সময় ধরে টিকে থাকবে। গত দুই মাসে বেশ কিছু অসাধারণ ম্যাচ ও গল্প লেখা হয়েছে। তাই আমি মনে করি একদিনের ক্রিকেটের অবশ্যই স্থান আছে।’

’

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট