অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসারে নিত্যদিনের অভাব। পাঁচ সন্তানের মুখে দু’বেলা খাবার তুলে দেওয়াই কঠিন হয়ে পড়ে। তার উপর স্বামীও কর্মহীন। এমন পরিস্থিতিতে সদ্যোজাত মেয়ের দায়িত্ব কীভাবে সামলাবেন, তা ভেবেই দিশাহারা হয়ে পড়েছিলেন মা। শেষ পর্যন্ত এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। জন্মের মাত্র ২০ দিনের মাথায় মেয়েকে অন্য পরিবারের হাতে তুলে দিতে পৌঁছে গেলেন নার্সিংহোমে। সন্তানকে নিজের কাছে রাখার ইচ্ছা থাকলেও অভাবের সংসারে তাকে বড় করে তোলার সামর্থ্য নেই বলে দাবি ওই মহিলার। উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাকির নগরের বাসিন্দা সোনির আগে থেকেই দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি পঞ্চম সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু নতুন সদস্যের আগমনে সংসারের আর্থিক সঙ্কট আরও বেড়ে যায়। সোনির অভিযোগ, তাঁর স্বামী কোনও কাজ করেন না। অধিকাংশ সময় মদ্যপ অবস্থায় থাকেন। ফলে পাঁচ সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার্যত একাই সামলাতে হচ্ছে তাঁকের জানা গিয়েছে, পরিচিত এক ব্যক্তির পরামর্শে সদ্যোজাত মেয়েকে কোনও সচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সোনি। সেই মতো একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেন। পরের দিন তার এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে শিশুকন্যাকে নিয়ে হাসপাতালে পৌঁছন তিনি। 

আরও পড়ুনঃ মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

 পুলিশ খবর পেয়ে ওই নার্সিংহোমে পৌঁছন এবং ওই  শিশুকন্যা-সহ দুই মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সোনি জানান, মেয়েকে বিক্রি করা তার উদ্দেশ্য ছিল না। বরং অভাবের সংসারে মেয়েকে যথাযথভাবে মানুষ করতে পারবেন না বলেই অন্য পরিবারের হাতে তুলে দিতে চেয়েছিলেন। আপাতত শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে পুলিশ।

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে বাজি ফাটানো! বড় সিদ্ধান্তের ইঙ্গিত বম্বে হাইকোর্টের

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিশ্ব রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী