বিশাখাপত্তনমের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৫টি নৌকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশাখাপত্তনমের ফিশিং হারবার বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ আসে ঘটনাস্থলে। দমকলের একাধিক ইঞ্জিনের বহু চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।  জানা গিয়েছে প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লক্ষ টাকা করে। এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ৪-৫ কোটি টাকা।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘আগুন যাতে অন্য নৌকার  মধ্যে ছড়িয়ে না পড়ে সেইজন্য ওই নৌকাটিকে কেটে নদীতে পাঠানো হয়। কিন্তু বাতাস এবং জলের স্রোতের কারণে সেই নৌকাটি  ফের জেটিতে ফিরে আসে। এরপরেই ২৫টি মাছ ধরার নৌকায় ছড়িয়ে পড়ে আগুন।’ 

পুলিশ কর্মকর্তা বলেন, নৌকায় থাকা ডিজেল কন্টেইনার ও গ্যাস সিলিন্ডারের জন্যই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জেলেদের ধারণা, কেউ এই নৌকাগুলিতে ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে। প্রসঙ্গত, বন্দর থেকে পাওয়া মর্মান্তিক দৃশ্যে দেখা গিয়েছে, জেলেরা অসহায়ভাবে আগুনের দিকে তাকিয়ে আছেন এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই পুরো ঘটনার জেরে বন্দর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ বাহিনী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার