বিহারে তিন জনকে পিষে মারল জেলাশাসকের গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, মাধেপুরা: একজন নয়। দুই জন নয়। তিন-তিন জনকে পিষে মারল জেলাশাসকের গাড়ি। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরায়। মর্মান্তিক দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের দাবি, ঘটনার সময়ে ঘাতক গাড়িতে ছিলেন না জেলাশাসক বিজয় প্রকাশ মীনা। যদিও স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন জেলাশাসক ও তাঁর দেহরক্ষী। ভয়াবহ দুর্ঘটনার পরেই এক মোটরবাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তাঁরা।

মাধেপুরার জেলা তথ্য আধিকারিক কুন্দন কুমার সিংহ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মাধেপুরার জেলাশাসক বিজয় প্রকাশ মীনার গাড়ি পটনা থেকে মাধেপুরা ফিরছিল। মধুবনির কাছে ফুলপরশ থানার অন্তর্গত ৫৭ নম্বর জাতীয় সড়কের উপরে যান্ত্রিক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারিকে পিষে দেয় গাড়িটি। তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময়ে গাড়িতে জেলাশাসক ছিলেন না।

যদিও ডিপিআরও’র দাবি মানতে চাননি স্থানীয় বাসিন্দারা। তাদের পাল্টা দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িটিতে জেলাশাসক, তাঁর দেহরক্ষী, গাড়ির চালক ও এক তরুণী ছিলেন। দুরন্ত গতিতে ছুটে এসে একের পর এক পথচারিকে চাপা দেয় গাড়িটি। পরে রাস্তার পাশে থাকা এক ডিভাইডারে ধাক্কা মারে। ওই সময়ে মোটরবাইকে চেপে পালিয়ে যান জেলাশাসক, তাঁর চালক ও গাড়িতে থাকা তরুণী। ভয়াবহ দুর্ঘটনার পরেই জেলাশাসকের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে স্থানীয়রা। । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক