সৌরভ, মুকেশকে পাশে নিয়েই BGBS-23’র উদ্বোধন করলেন মমতা

মঙ্গল দুপুরে BGBS-23’র উদ্বোধন করলেন মমতা বন্দ্যোয়াপধ্যায়। তখন তাঁর একপাশে মুকেশ আম্বানি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নিরঞ্জন হীরানন্দানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) তো বটেই, দেশের এবং বিশ্বের একাংশের নজর কেড়ে নিয়ে কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউনের Biswa Bangla Convention Centre-এ মঙ্গল দুপুরে শুরু হল 7th Bengal Global Business Summit 2023। কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যেথা খুশি সেথা যা। এদিন শুরু হওয়া সেই সম্মেলন যেন বলে দিচ্ছে আগামী দিনে বাংলা ঠিক কোথায় যেতে চলেছে। বিরোধীদের হাজারও নিন্দা, বিরোধীতা, মিথ্যাচারিতাকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এগিয়ে নিয়ে চলেছেন বাংলাকে। তাই তাঁর ডাকে সাড়া দিয়ে কলকাতায় এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসেছেন বিশ্বের ২৮টিরও বেশি দেশের শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতেই, এদিন সম্মেলনের উদ্বোধন করলেন মমতার। তখন তাঁর একপাশে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন প্রায় ৭৬০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে শুরু হয়েছে এবারের লগ্নি সম্মেলন। রাজ্য সরকার এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম আশা, দু’দিনের সম্মেলন শেষে লগ্নির পরিমাণ আরও বাড়বে। বিনিয়োগের নিরিখে যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। দেশের অন্যতম শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ তাজপুরের গভীর সমুদ্র বন্দর এবং বীরভূমের দেউচা পাঁচামির খনি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। তাঁদের প্রতিনিধিরাও এদিন সম্মেলনে যোগ দিয়েছেন। এবারের সম্মেলনের ফোকাস ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আলোচ্য বিষয়গুলির মধ্যে রাখা হয়েছে উৎপাদন শিল্প, পরিকাঠানো, কৃষি ও কৃষিজ পণ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট। সম্মেলনে পর্যটনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এদিনের সম্মেলনে বড় ঘোষণা করেন জেকে পেপারের ভাইস চেয়ারম্যান হর্ষপতি সিঙ্ঘানিয়া। ১৪০ বছরের পুরনো গ্রুপের তরফে তিনি বলেন, জে কে গ্রুপ বাংলায় ফিরতে চলেছে। খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডেয়ারি শিল্প গড়ে তোলার কাজ করছে এই গ্রুপটি। আগামী দিনে এই প্রজেক্টটি একটি বড় আকার নেবে বলে বিশ্বাস করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি সময়েই এই প্রজেক্টটিতে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন হর্ষপতি সিঙ্ঘানিয়া।

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?