দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন হলেন এক বাঙালি অধ্যাপিকা। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিবাজি কলেজের সহকারী অধ্যাপিক দেবস্মিতা পালের (৪৯) দেহ। সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বোন ফ্ল্যাটে পৌঁছন। বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই মেলে রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার দিন পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনটি করেন দেবস্মিতা পালের বোন দেবরতি পাল। তিনি জানান, তাঁর দিদি ফ্ল্যাটের ভিতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে দেবরতি জানান, সকাল থেকে একাধিকবার ফোন করেও দিদির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। উদ্বিগ্ন হয়ে তিনি ফ্ল্যাটে পৌঁছে দেখেন, বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপরই ঘরের মধ্যে দেবস্মিতাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।ঘটনার পরই অপরাধ দমন শাখার দল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ফ্ল্যাটের বিভিন্ন অংশ খতিয়ে দেখা হয় এবং গুরুত্বপূর্ণ নমুনা ও প্রমাণ সংগ্রহ করা হয়। তদন্তের স্বার্থে গোটা ঘটনাস্থলের ছবি ও ভিডিও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করতে একাধিক তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ মৃতার সাম্প্রতিক গতিবিধি, পরিচিতদের সঙ্গে যোগাযোগ এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর