আগামী বছর বিশ্বকাপের ভেন্যু বদলে ফেলল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা শ্রীলঙ্কার পরিবর্তে ওই আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বিশেষ বৈঠকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কার উপরে জারি থাকা নিষেধাজ্ঞাও বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বছর ১৪ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। ফাইনালের দিন ধার্য জয়েছে ১৫ ফেব্রুয়ারি।  নিউজিল্যান্ডের পরে দ্বিতীয় দেশ হিসেবে তিন বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল দ্বীপ রাষ্ট্রটি। এর আগে ২০০০ এবং ২০০৬ সালেও বিশ্বকাপ আসর আয়োজনের দায়িত্ব সামলেছিল অর্জুন রণতুঙ্গার দেশ। কিন্তু বিশ্বকাপের মধ্যেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। কুশল মেন্ডিজ ও দাসুন শনাকাদের হতশ্রী পারফরম্যান্সের জেরে দেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল শ্রীলঙ্কা সরকার। আর ওই সিদ্ধান্তে চটে যায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিশ্বকাপের মধ্যেই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যার ফলে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া নিসিদ্ধ হয়ে যায়।

মঙ্গলবার আমদাবাদে বসেছিল আইসিসির পরিচালকদের বৈঠক। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যে আসর বসার কথা ছিল, তা সরিয়ে নেওয়া হবে দক্ষিণ আফ্রিকায়। তবে ভেন্যু বদল হলেও প্রতিযোগিতার সূচি একই থাকছে। আগামী ১০ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টির আসর বসার কথা। একই সময়ে দুই প্রতিযোগিতা আয়োজনে কোনও প্রতিবন্ধকতা নেই বলে আইসিসি কর্তাদের নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্তারা। অন্যদিকে, নির্বাসন তুলে নেওয়ার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটাররা আর্জি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। যতদিন না শ্রীলঙ্কা ক্রিকেটে বাহৃইক হস্তক্ষেপ বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত নিষেধাজ্ঞা তোলা হবে না বলে সিদ্ধান্ত নেন আইসিসির পরিচালকরা।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট