এবার আর্থিক প্রতারণার ফাঁদে করিশ্মা তান্নার স্বামী, খোয়ালেন ১.৫ কোটি টাকা

সাইটটি পরিদর্শন করার পরে, প্রাথমিকভাবে কোচার দম্পতি এবং বরুণ বাঙ্গেরা প্রণিত নাথের ৬৬০ বর্গফুট পরিমাপের ৩ তলায় একটি ফ্ল্যাট এবং বাঙ্গেরা ৭৫০ বর্গ ফুটের ৪ র্থ তলায় একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর্থিক প্রতারণার ফাঁদে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্নার স্বামী বরুণ বাঙ্গেরা এবং অভিনেতা-টিভি উপস্থাপক সমীর কোচার। সূত্র অনুযায়ী, করিশ্মা তান্নার স্বামী রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবসায় জড়িত এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রণিত নাথ এবং আমিশা নাথ নামক এক দম্পতি তাঁদের সঙ্গে ১.৩ কোটি টাকা প্রতারণা করেছেন। তাঁরা অ্যাপার্টমেন্ট বিক্রি করার নামে তাঁদের কাছ থেকে ৫৮.৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। গত ২১ শে অক্টোবর, অভিনেত্রীর স্বামী এই দম্পতির বিরুদ্ধে আন্ধেরি থানায় ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (ফৌজদারি বিশ্বাসের লঙ্ঘন), ৪২০(প্রতারণা এবং অসততা) এবং ১২০(বি) (ফৌজদারি ষড়যন্ত্র) ধারার অধীনে অভিযোগ দায়ের করেছেন৷ এফআইআর অনুসারে, আন্ধেরি পশ্চিমের JVPD-তে থাকা একজন ব্যবসায়ী সমীর কোচার, তাঁর স্ত্রী রাধিকা কোচার এবং বরুণ বাঙ্গের ২০২০ সালের ডিসেম্বরে তাঁদের যৌথ একটি ব্যবসার জন্যে সম্পত্তির সন্ধান করছিলেন।

তখনই তাঁদের সঙ্গে আলাপ হয় প্রণিত নাথ এবং আমিশা নাথের, যারা তাঁদের কাছে বান্দ্রা পশ্চিমের পালি গ্রামে একটি নির্মাণাধীন চারতলা বিল্ডিং বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেন। সাইটটি পরিদর্শন করার পরে, প্রাথমিকভাবে কোচার দম্পতি এবং বরুণ বাঙ্গেরা প্রণিত নাথের ৬৬০ বর্গফুট পরিমাপের ৩ তলায় একটি ফ্ল্যাট এবং বাঙ্গেরা ৭৫০ বর্গ ফুটের ৪ র্থ তলায় একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন। কোচারের ফ্ল্যাটের দাম চাওয়া হয় ১.৯৫ কোটি। সেই কারণে তাঁরা ১১ লাখ টাকার একটি অগ্রিম টোকেন প্রদান করেন। যেটি ২০২০ সালের ৯ ডিসেম্বর, HDFC ব্যাঙ্ক থেকে ইস্যু করা একটি চেকের মাধ্যমে করা হয়৷ আর বাঙ্গেরা ২০২০ সালের আগস্টে টোকেন পরিমাণ হিসাবে ১৯.৮৫ লক্ষের একটি চেক প্রদান করেন৷ পরে, কোচার দম্পতি এবং বাঙ্গেরা আশ্চর্য হয়েছিলেন যে তারা যে সম্পত্তি ক্রয় করতে চেয়েছিলেন সেটি ঋণগ্রস্থ।

কারণ নাথ একটি আর্থিক সংস্থার কাছে জমি বন্ধক রেখেছিলেন। এমনকী ওই দম্পতি বাঙ্গেরাদের আশ্বাস দেন যে, ভবনটি তিন মাসের মধ্যে শেষ হবে। কিন্তু এ বছর জুন মাসে পরিস্থিতি একটি অপ্রত্যাশিত মোড় নেয়, যখন নাথ কোচার এবং বাঙ্গেরাকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বলেন যে, তারা তাঁদের সম্পত্তি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তখনই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপরেই কোচার এবং বাঙ্গোর থানায় এফআইআর দায়ের করেন অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে। কোচার হাইকোর্টের দ্বারস্থ হন, ৫ অক্টোবর, প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বে তাঁদের হস্তক্ষেপ বাতিল করে নাথকে বিতর্কিত ফ্ল্যাটের মালিকানা থেকে নিষিদ্ধ করে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের