আরিয়ানের আইনজীবীর ঘনিষ্ঠতা দেখেই ভিকিকে জুতো খুলে মারলেন অঙ্কিতা

যদিও ভিকি ও খানজাদি দু’জনেই ইশার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেই মুহূর্তেই ময়দানে নেমে স্বামীকে একেবারে উচিত শিক্ষা দিলেন অঙ্কিতা, এমন সময় মজার ছলেই অঙ্কিতাকে পিছন থেকে জাপটে ধরলে, মেজাজ হারিয়ে অঙ্কিতা স্বামীকে পায়ের চটি খুলে মারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগবস ১৭-এর শুরুর প্রথমদিন থেকেই লাইমলাইটে আছেন বলিউডের জনপ্রিয় দম্পতি অঙ্কিতা লোখন্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন। বিগবস ঘরে ঢোকার পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনের নানা কুৎসিত রূপ এখন বিশ্বের দরবারে। প্রাক্তন প্রেমিক সুশান্তকে এখনও ভালবাসেন অঙ্কিতা, যা নানারকম হাবভাবে প্রতি মুহূর্তে বোঝাচ্ছেন তিনি। তবে ভিকির সঙ্গে তাঁর দাম্পত্য দিন দিন যেন কুৎসিত রূপ ধারণ করছে। সলমন খানের রিয়্যালিটি শোয়ে এই জুটির প্রেমের মুহূর্ত দেখতে পাবেন বলে আশা করেছিলেন সবাই, কোনটি ঘটছে উল্টোটাই। শুধুই অশান্তি নয়, একে অপরের বিরুদ্ধে সারাক্ষণই চলছে তাঁদের কটু কথা। তবে এ বার সবকিছুর উর্ধে উঠে গেলেন এই তারকা দম্পতি। নিজের রাগ সামলাতে না পেরে স্বামীকে ক্যামেরার সামনেই জুতো খুলে মারলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ ভিকির উপর মেজাজ হারালেন কেন অঙ্কিতা?

সম্প্রতি ‘বিগ বস্’-এর ঘরে দেখা গিয়েছে, অঙ্কিতা নয়, আরিয়ান খানের আইনজীবী সানা রইসের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ভিকি। বেশ কয়েক বার তাঁদের একান্তেও দেখা গিয়েছে, সানার হাত ধরছেন অভিনেত্রীর স্বামী। এমন ঘটনা এর আগেও অনেকবার হয়েছে, যেখানে বিগবসের ঘর থেকেই প্রেমে পড়ে অনেক তারকা তাঁদের পূর্বের সম্পর্কের ছেদ করেছেন, এবার অঙ্কিতার ক্ষেত্রেও তা হবেনা তো? তবে না, শুধুই সানার কারণে নয়, রয়েছে অন্য কারণ। এই মুহূর্তে ‘বিগ বস্’-এর খেলার নিয়ম অনুযায়ী অঙ্কিতা এক ঘরে রয়েছেন, ভিকি রয়েছেন অন্য ঘরে। যেখানে দেখা গিয়েছে, ভিকি এবং আরও এক প্রতিযোগী খানজাদি নাকি ইশা মালব্যের খাবার খেয়ে নিচ্ছিলেন।

যদিও ভিকি ও খানজাদি দু’জনেই ইশার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেই মুহূর্তেই ময়দানে নেমে স্বামীকে একেবারে উচিত শিক্ষা দিলেন অঙ্কিতা, এমন সময় মজার ছলেই অঙ্কিতাকে পিছন থেকে জাপটে ধরলে, মেজাজ হারিয়ে অঙ্কিতা স্বামীকে পায়ের চটি খুলে মারেন। এ দিকে ভিকির সঙ্গে যত দূরত্ব বাড়ছে অঙ্কিতার, প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে আরও বেশি কথা বলছেন অভিনেত্রী। তার মধ্যে আবার বিগবসের ঘরেই অঙ্কিতা তাঁর পিরিয়ড মিস করার জন্যে প্রেগনেন্সি টেস্ট করিয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের