বিজয়ের সঙ্গে প্রেম করছেন রশ্মিকা, হাঁড়ির খবর সামনে আনলেন রণবীর

এমনকি দুজনে দীপাবলিও একসঙ্গে কাটিয়েছেন। রণবীর এবং রশ্মিকা সম্প্রতি নন্দামুরি বালাকৃষ্ণের শো 'অনস্টপবল' এ হাজির হয়েছিলেন, তাদের আসন্ন ছবি 'অ্যানিম্যাল'-এর প্রচারের জন্য, যেখানে রশ্মিকাকে 'লাইগার' অভিনেতার সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত ছলবল কৌশলেও তেলেগু অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে রশ্মিকা তাঁর সম্পর্কের কথা লুকিয়ে রাখতে পারলেন না। প্রকাশ্যে রশ্মিকার ভান্ডা ফাটালেন খোদ রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা অভিনীত ‘Animal’। ছবি মুক্তির আর এক সপ্তাহও বাকি নেই, একেবারে জোরকদমে ছবির প্রচার শুরু করেছেন রণবীর। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে। তাই প্রচারের জন্যে দক্ষিণী রাজ্যেও যেতে হচ্ছে নায়ক-নায়িকা দুজনকেই। কারণ রশ্মিকা হিন্দির আগে দক্ষিণী ছবির নায়িকা। ছবির প্রচারের জন্যে দক্ষিণের নানা রিয়েলিটি শোয়ে যাচ্ছেন তারকা জুটি। সম্প্রতি তেমনই একটি শোয়ে রণবীর কাপুর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্কের নিশ্চিত করলেন। মাস কয়েক ধরেই এই চর্চা চলছে। দুজনের একসঙ্গে হলিডে কাটাতে যাওয়া, বিজয়ের পরিবারের সঙ্গে রশ্মিকার ডিনার, লাঞ্চ ডেট, সবটাই তারকা জুটির প্রেমের সম্পর্ককে রীতিমতো উস্কে দিচ্ছিল। ডিয়ার কমরেড, গীত গোবিন্দম, এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। ভক্তদের কাছেও বেশ পছন্দের জুটি রশ্মিকা-বিজয়। তাই দর্শকরাও চান তাঁদের একসঙ্গে দেখতে।

কিন্তু কিছুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে নারাজ রশ্মিকা এবং বিজয়। এমনকি দুজনে দীপাবলিও একসঙ্গে কাটিয়েছেন। রণবীর এবং রশ্মিকা সম্প্রতি নন্দামুরি বালাকৃষ্ণের শো ‘অনস্টপবল’ এ হাজির হয়েছিলেন, তাদের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচারের জন্য, যেখানে রশ্মিকাকে ‘লাইগার’ অভিনেতার সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন রণবীর কৌতুকপূর্ণভাবে রশ্মিকাকে বেছে নিতে বলেছিলেন, তাঁর কাকে পছন্দ ‘রিল হিরো’ (রণবীর) নাকি তাঁর ‘আসল নায়ক’ (বিজয়ের দিকে ইঙ্গিত) কে? ‘গীত গোবিন্দম’ অভিনেতা তখন সন্দীপকে বিজয়কে কল করতে বলে। তখন রণবীর বলে, “স্যার, রশ্মিকাকে ফোন করতে দিন, বিজয় তাঁর (সন্দীপের) কল ছাড়া আর কারুর ফোন ধরবে না।”

বিজয় তখন সন্দীপকে ফোন করলে ফোনটি রশ্মিকার হাতে দেওয়া হয়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “কি খবর, আবার?” অভিনেত্রী তখন বিজয়কে সতর্ক করেন যে তিনি স্পিকারে রয়েছেন। পরে, দল তাকে রণবীরের ‘অ্যানিমাল’ পোস্টার এবং বিজয়ের ‘অর্জুন রেড্ডি’ পোস্টারের মধ্যে বেছে নিতে বলে। রশ্মিকা কূটনৈতিকভাবে বলেছিলেন, “অর্জুন রেড্ডির সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এবং ‘Animal’ আমার চলচ্চিত্র।” রণবীর তখন বলেন, ‘অর্জুন রেড্ডির সাফল্যের পার্টির সময় সন্দীপ প্রথমবার বিজয়ের ছাদে রশ্মিকার সঙ্গে দেখা করেছিল। তবে বিজয় এবং রশ্মিকা বরাবরি নিজেদেরকে ‘শুধু বন্ধু’ বলে দাবি করেছেন।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক